Dhaka ০৫:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
যশোর সীমান্তে গাঁজা ও চোরাচালানী মালামাল জব্দ বিশ্বের দ্বিতীয় ব্যাটার হিসেবে কোহলির নতুন মাইলফলক! কিশোর অপরাধবিরোধী অভিযানে চট্টগ্রামে আটক ৪৪৫ গাজীপুরের আশপাশে হঠাৎ এলপিজি গ্যাসের সংকট, বেড়েছে দাম সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ মিছিল গোপালগঞ্জে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত গোপালগঞ্জ মধুমতী খাল থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার : সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যাচার ও অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন মাদকবিরোধী অভিযানে ৩৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ওবায়দুল্লাহ আটক সাতক্ষীরায় পরকীয়া করে অন্যের স্ত্রীকে ফুসলিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ মেম্বারের বিরুদ্ধে

শ্যামনগরে প্রেমিকাকে না পেয়ে আত্মহত্যার চেষ্টা ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা

সাতক্ষীরার শ্যামনগরে প্রেমঘটিত কারণে হতাশাগ্রস্ত হয়ে এক যুবক মার্কেটের চারতলার ছাদ থেকে লাফ দেওয়ার চেষ্টা করেন। বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতের দিকে উপজেলার একটি মার্কেটে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রেমিকাকে না পেয়ে মানসিকভাবে ভেঙে পড়েন ওই যুবক। একপর্যায়ে তিনি মার্কেটের ছাদে উঠে আত্মহত্যার হুমকি দিতে থাকেন। বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়লে উৎসুক জনতা নিচে ভিড় করেন।

আরও পড়ুনঃ  সাতক্ষীরা মেডিকেলের শিশু ওয়ার্ডে টাকা ছাড়া মেলে না ছাড়পত্র

এ সময় যুবকের বাবা ঘটনাস্থলে এসে ছেলের জন্য করুণ আহাজারি করতে থাকেন। বাবার কান্নায় পরিবেশ ভারী হয়ে ওঠে। উপস্থিত অনেকেই যুবকটিকে নিবৃত্ত করার চেষ্টা করেন, তবে তিনি ছাদের কিনারায় অবস্থান নিতে থাকেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল। দীর্ঘ সময় ধরে তারা যুবকের সঙ্গে কথা বলে তাকে বোঝানোর চেষ্টা চালায়।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জে মানব পাচার চক্রের মূলহোতা ‘বিশু গ্যাং’ প্রধান গ্রেপ্তার

একপর্যায়ে কৌশলে ও ঝুঁকিপূর্ণ অভিযানের মাধ্যমে তাকে নিরাপদে ছাদ থেকে নিচে নামিয়ে আনা হয়। ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, ধৈর্য ও সমন্বয়ের মাধ্যমে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। পরে যুবকটিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহল বলছে, প্রেমঘটিত বিষয় নিয়ে তরুণদের এমন চরম সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা উদ্বেগজনক। তারা মানসিক সচেতনতা বাড়ানো ও পারিবারিক নজরদারি জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন।

আরও পড়ুনঃ  চাম্পাফুলে ক্লাইম্ব প্রকল্পের অবহিতকরণ ও বাজেট বিশ্লেষণ কর্মশালা
জনপ্রিয় পোস্ট

যশোর সীমান্তে গাঁজা ও চোরাচালানী মালামাল জব্দ

শ্যামনগরে প্রেমিকাকে না পেয়ে আত্মহত্যার চেষ্টা ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা

আপডেটের সময়: ১১:২৩:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬

সাতক্ষীরার শ্যামনগরে প্রেমঘটিত কারণে হতাশাগ্রস্ত হয়ে এক যুবক মার্কেটের চারতলার ছাদ থেকে লাফ দেওয়ার চেষ্টা করেন। বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতের দিকে উপজেলার একটি মার্কেটে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রেমিকাকে না পেয়ে মানসিকভাবে ভেঙে পড়েন ওই যুবক। একপর্যায়ে তিনি মার্কেটের ছাদে উঠে আত্মহত্যার হুমকি দিতে থাকেন। বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়লে উৎসুক জনতা নিচে ভিড় করেন।

আরও পড়ুনঃ  কালিগঞ্জ ডিআরএম ইউনাইটেড আইডিয়াল কলেজে নবীনবরণ অনুষ্ঠিত

এ সময় যুবকের বাবা ঘটনাস্থলে এসে ছেলের জন্য করুণ আহাজারি করতে থাকেন। বাবার কান্নায় পরিবেশ ভারী হয়ে ওঠে। উপস্থিত অনেকেই যুবকটিকে নিবৃত্ত করার চেষ্টা করেন, তবে তিনি ছাদের কিনারায় অবস্থান নিতে থাকেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল। দীর্ঘ সময় ধরে তারা যুবকের সঙ্গে কথা বলে তাকে বোঝানোর চেষ্টা চালায়।

আরও পড়ুনঃ  কালিগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান

একপর্যায়ে কৌশলে ও ঝুঁকিপূর্ণ অভিযানের মাধ্যমে তাকে নিরাপদে ছাদ থেকে নিচে নামিয়ে আনা হয়। ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, ধৈর্য ও সমন্বয়ের মাধ্যমে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। পরে যুবকটিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহল বলছে, প্রেমঘটিত বিষয় নিয়ে তরুণদের এমন চরম সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা উদ্বেগজনক। তারা মানসিক সচেতনতা বাড়ানো ও পারিবারিক নজরদারি জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জে ২৪ ঘণ্টার মধ্যে কলেজ শিক্ষার্থী হত্যা মামলার আসামি গ্রেপ্তার