Dhaka ০৯:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে-২০২৬ সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত পুলিশে বড় রদবদল, ১১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন জঙ্গল সলিমপুরে তিন শতাধিক সদস্যের যৌথ অভিযান। তিন বছর পর গোপালগঞ্জ স্টেডিয়ামে আবারও ফিরছে প্রিমিয়ার লিগ ফুটবল : আইন-শৃঙ্খলা রক্ষা ও শৃঙ্খলা জোরদারে গোপালগঞ্জে পুলিশে মাস্টার প্যারেড ও অপরাধ কল্যাণ সভা : শার্শায় বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ কওমি মাদ্রাসার কমিটি গঠন: সভাপতি হান্নান, সাধারণ সম্পাদক ইমামুল সার বিতরণ নিয়ে অভিযোগের মধ্যে কৃষি কর্মকর্তা ওয়াসিম উদ্দিন বদলি তালায় ৫ লাখ টাকার ভেজাল সার-কীটনাশক জব্দ ভয়ভীতি দেখিয়ে ৫ হাজার টাকা আদায়ের অভিযোগ সাতক্ষীরায় আইনশৃঙ্খলা নিয়ে পুলিশের সভা

২০ জেলেকে অস্ত্রের মুখে অপহরণ করেছে জলদস্যুরা

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ থেকে ২০ জেলেকে অস্ত্রের মুখে অপহরণ করেছে জলদস্যুরা। বৃহস্পতিবার রাতে মাহমুদা নদীর মাইটভাঙা খাল, রাজাখালী খাল, চুনকুড়ি নদীর শুবদি খাল, মালঞ্চ নদীর উলুবেড়ে খাল, মাইশার কোলসহ দোবেঁকীর কোস্টগার্ড অফিসসংলগ্ন কলাগাছি খাল থেকে তারা অপহরণের শিকার হন।

ভুক্তভোগীদের পালিয়ে আসা সহকর্মীদের ভাষ্য, ‘ডন বাহিনী’ পরিচয় দিয়ে জলদস্যুরা তাদের তুলে নিয়ে যায়। এ জন্য মুক্তিপণ হিসেবে প্রতি জেলের পরিবারের কাছে তারা ৪০ হাজার টাকা দাবি করেছে।

ফিরে আসা জেলেরা শুক্রবার বিকেল ৪টা পর্যন্ত ১২ জনের পরিচয় নিশ্চিত করেছেন। তারা হলেন– সাতক্ষীরার শ্যামনগর উপজেলার চুনকুড়ি গ্রামের সাদেক আক্কাছ, হরিনগরের আবু তাহের, রাজেত আলী, নজরুল গাইন, শুকর আলী, আবুল কালাম, হরিনগর ধলের আশিকুল, হাফিজুর, ছোট ভেটখালীর আসাদুল, আমজাদ আলী, মীরগাং গ্রামের ইউসুফ আলী ও মৌখালীর মিলন হোসেন। অপর আটজনের পরিচয় জানা যায়নি।

নাম প্রকাশ না করার শর্তে ফিরে আসা কয়েকজন জেলে জানিয়েছেন, ৮-৯ দিন আগে কদমতলা স্টেশন অফিস থেকে পাস (অনুমতিপত্র) নিয়ে তারা মাছ শিকার করতে সুন্দরবনে যান। প্রতিটি নৌকায় দু-তিনজন জেলে ছিলেন। বৃহস্পতিবার রাতের বিভিন্ন সময়ে প্রতি নৌকা থেকে একজন করে জেলেকে অপহরণ করে নিয়ে যায় সফিকুল-শাহাজানের নেতৃত্বে আটজন জলদস্যু। নিজেদের ‘ডন বাহিনী’ পরিচয় দিয়ে তারা অপহৃত জেলেদের মুক্তির জন্য যোগাযোগ করতে একটি মোবাইল ফোন নম্বর দিয়ে যায়। ওই নম্বরে যোগাযোগ করা হলে জেলেদের মুক্তির জন্য পরিবারের সদস্যদের কাছে ৪০ হাজার করে টাকা দাবি করা হয়েছে।

স্থানীয় জেলেরা জানায়, শ্যামনগর উপজেলার মৌখালী ও তদসংলগ্ন আটিরউপর গ্রামের ভেটো সফিকুল-শাহাজান ছয়জন সহযোগীকে নিয়ে এই কাজ করেছে। ভেটো সফিকুল ও শাহাজান অতীতে র‌্যাবের কাছে অস্ত্র সমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে আসে। তবে প্রায় তিন মাস ধরে আবারও তারা সুন্দরবনে নেমে ‘ডন বাহিনী’ পরিচয়ে দস্যুতা করছে।

জেলে ও অপহৃত জেলেদের স্বজনের ভাষ্য, অপহরণের ঘটনাটি পুলিশ বা কোস্টগার্ডকে জানালে জিম্মি জেলেদের জীবনহানির আশঙ্কা রয়েছে। এমনকি তাদের শারীরিক নির্যাতনেরও হুমকি দিয়েছে দস্যুরা। তাই বাধ্য হয়ে তারা জলদস্যুদের সঙ্গে আপস করে মুক্তিপণের অঙ্ক কমিয়ে আনার চেষ্টা করছেন।

হরিনগর গ্রামের মহাজন আকরাম হোসেন বলেন, একজন করে অপহরণ করে দস্যুরা মুক্তিপণের টাকার জন্য নৌকাসহ অন্য জেলেদের ছেড়ে দিয়েছে। জলদস্যুদের সরবরাহ করা নম্বরে কল দেওয়ার পর মাথাপিছু ৪০ হাজার টাকা দাবি করা হচ্ছে। তিন মাসেরও বেশি সময় ধরে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের জলদস্যু তৎপরতা রোধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলেও অভিযোগ তার।

শুক্রবার বিকেল পর্যন্ত এ বিষয়ে সরাসরি অভিযোগ পাননি বলে জানান শ্যামনগর থানার ওসি মো. খালেদুর রহমান। তিনি খোঁজ নিচ্ছেন।

আরও পড়ুনঃ  সাতক্ষীরার শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত

বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জের কদমতলা স্টেশন অফিসার মনিরুল ইসলাম বলেন, তার স্টেশন থেকে পাস নিয়ে বনে গিয়ে কিছু জেলে ডাকাতের হাতে জিম্মি হয়েছেন। ফিরে আসা জেলেদের কাছ থেকে এ তথ্য পেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন।

আরও পড়ুনঃ  সুলতানপুর বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অসম্পূর্ণ ভোটার তালিকা সংশোধন করে নির্বাচনের দাবি

সাতক্ষীরা রেঞ্জের রেঞ্জার মো. ফজলুল হকের ভাষ্য, রেঞ্জ অফিস থেকে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে কোস্টগার্ডের সঙ্গে যোগাযোগ শুরু হয়েছে। বনের ভেতরে থাকা টহল ফাঁড়িগুলোকে এ বিষয়ে খোঁজ করতে নির্দেশনা দিয়েছেন

আরও পড়ুনঃ  কালিগঞ্জে ৫ম শ্রেণীর ছাত্রীকে কুপ্রস্তাব ও টানাহেঁচড়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
জনপ্রিয় পোস্ট

শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে-২০২৬ সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

২০ জেলেকে অস্ত্রের মুখে অপহরণ করেছে জলদস্যুরা

আপডেটের সময়: ০৪:৪৬:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ থেকে ২০ জেলেকে অস্ত্রের মুখে অপহরণ করেছে জলদস্যুরা। বৃহস্পতিবার রাতে মাহমুদা নদীর মাইটভাঙা খাল, রাজাখালী খাল, চুনকুড়ি নদীর শুবদি খাল, মালঞ্চ নদীর উলুবেড়ে খাল, মাইশার কোলসহ দোবেঁকীর কোস্টগার্ড অফিসসংলগ্ন কলাগাছি খাল থেকে তারা অপহরণের শিকার হন।

ভুক্তভোগীদের পালিয়ে আসা সহকর্মীদের ভাষ্য, ‘ডন বাহিনী’ পরিচয় দিয়ে জলদস্যুরা তাদের তুলে নিয়ে যায়। এ জন্য মুক্তিপণ হিসেবে প্রতি জেলের পরিবারের কাছে তারা ৪০ হাজার টাকা দাবি করেছে।

ফিরে আসা জেলেরা শুক্রবার বিকেল ৪টা পর্যন্ত ১২ জনের পরিচয় নিশ্চিত করেছেন। তারা হলেন– সাতক্ষীরার শ্যামনগর উপজেলার চুনকুড়ি গ্রামের সাদেক আক্কাছ, হরিনগরের আবু তাহের, রাজেত আলী, নজরুল গাইন, শুকর আলী, আবুল কালাম, হরিনগর ধলের আশিকুল, হাফিজুর, ছোট ভেটখালীর আসাদুল, আমজাদ আলী, মীরগাং গ্রামের ইউসুফ আলী ও মৌখালীর মিলন হোসেন। অপর আটজনের পরিচয় জানা যায়নি।

নাম প্রকাশ না করার শর্তে ফিরে আসা কয়েকজন জেলে জানিয়েছেন, ৮-৯ দিন আগে কদমতলা স্টেশন অফিস থেকে পাস (অনুমতিপত্র) নিয়ে তারা মাছ শিকার করতে সুন্দরবনে যান। প্রতিটি নৌকায় দু-তিনজন জেলে ছিলেন। বৃহস্পতিবার রাতের বিভিন্ন সময়ে প্রতি নৌকা থেকে একজন করে জেলেকে অপহরণ করে নিয়ে যায় সফিকুল-শাহাজানের নেতৃত্বে আটজন জলদস্যু। নিজেদের ‘ডন বাহিনী’ পরিচয় দিয়ে তারা অপহৃত জেলেদের মুক্তির জন্য যোগাযোগ করতে একটি মোবাইল ফোন নম্বর দিয়ে যায়। ওই নম্বরে যোগাযোগ করা হলে জেলেদের মুক্তির জন্য পরিবারের সদস্যদের কাছে ৪০ হাজার করে টাকা দাবি করা হয়েছে।

স্থানীয় জেলেরা জানায়, শ্যামনগর উপজেলার মৌখালী ও তদসংলগ্ন আটিরউপর গ্রামের ভেটো সফিকুল-শাহাজান ছয়জন সহযোগীকে নিয়ে এই কাজ করেছে। ভেটো সফিকুল ও শাহাজান অতীতে র‌্যাবের কাছে অস্ত্র সমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে আসে। তবে প্রায় তিন মাস ধরে আবারও তারা সুন্দরবনে নেমে ‘ডন বাহিনী’ পরিচয়ে দস্যুতা করছে।

জেলে ও অপহৃত জেলেদের স্বজনের ভাষ্য, অপহরণের ঘটনাটি পুলিশ বা কোস্টগার্ডকে জানালে জিম্মি জেলেদের জীবনহানির আশঙ্কা রয়েছে। এমনকি তাদের শারীরিক নির্যাতনেরও হুমকি দিয়েছে দস্যুরা। তাই বাধ্য হয়ে তারা জলদস্যুদের সঙ্গে আপস করে মুক্তিপণের অঙ্ক কমিয়ে আনার চেষ্টা করছেন।

হরিনগর গ্রামের মহাজন আকরাম হোসেন বলেন, একজন করে অপহরণ করে দস্যুরা মুক্তিপণের টাকার জন্য নৌকাসহ অন্য জেলেদের ছেড়ে দিয়েছে। জলদস্যুদের সরবরাহ করা নম্বরে কল দেওয়ার পর মাথাপিছু ৪০ হাজার টাকা দাবি করা হচ্ছে। তিন মাসেরও বেশি সময় ধরে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের জলদস্যু তৎপরতা রোধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলেও অভিযোগ তার।

শুক্রবার বিকেল পর্যন্ত এ বিষয়ে সরাসরি অভিযোগ পাননি বলে জানান শ্যামনগর থানার ওসি মো. খালেদুর রহমান। তিনি খোঁজ নিচ্ছেন।

আরও পড়ুনঃ  কালিগঞ্জে গৃহবধূসহ দুজনকে কুপিয়ে ও শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগ, থানায় এজাহার

বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জের কদমতলা স্টেশন অফিসার মনিরুল ইসলাম বলেন, তার স্টেশন থেকে পাস নিয়ে বনে গিয়ে কিছু জেলে ডাকাতের হাতে জিম্মি হয়েছেন। ফিরে আসা জেলেদের কাছ থেকে এ তথ্য পেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জে মুকসুদপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয় মোট ১২ বার চুরি

সাতক্ষীরা রেঞ্জের রেঞ্জার মো. ফজলুল হকের ভাষ্য, রেঞ্জ অফিস থেকে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে কোস্টগার্ডের সঙ্গে যোগাযোগ শুরু হয়েছে। বনের ভেতরে থাকা টহল ফাঁড়িগুলোকে এ বিষয়ে খোঁজ করতে নির্দেশনা দিয়েছেন

আরও পড়ুনঃ  শার্শায় ১কেজি গাঁজাসহ মাদক কারবারী আটক