Dhaka ০৪:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
শিশু নির্যাতনের চেষ্টার অভিযোগে মামলা অভিযুক্ত আটক ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তা: এসআইসহ ৩ পুলিশ সদস্য প্রত্যাহার। এবারের বাজেটে স্বাস্থ্য খাত বিষয়ে উল্লেখযোগ্য প্রস্তাব। গোবিন্দগঞ্জে করতোয়া নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার মাদ্রাসা ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবি বেনাপোল চেকপোস্ট দিয়ে এলেন ভারতের নবনিযুক্ত হাইকমিশনার ফেন্সিডিল-ইয়াবা ও অস্ত্রসহ টিপু আটক জোড়া অভিযান: বিপুল পরিমাণ চোরাই তেল ও স্ক্র্যাপ উদ্ধার, গ্রেপ্তার ২। নিজের ভুলেই কোতোয়ালি থানার সামনে আটক ফুলপুরের আ’লীগ নেতা নওগাঁর মান্দায় খাল পুনঃখননের দাবিতে মানববন্ধন

রাজশাহীতে অভিনব প্রতারক গ্রেপ্তার

মো. শামীম ওসমান (২৯) নামে এক প্রতারককে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর পরিচয় দিয়ে রাজশাহীর জেলা প্রশাসককে (ডিসি) হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রদান ও অর্থ দাবি করার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দীন খান।

আরও পড়ুনঃ  বিয়ের আশ্বাসে অনার্স শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

সংশ্লিষ্টদের তথ্যমতে, সোমবার (১৯ জানুয়ারি) সাভারে অভিযান পরিচালনা করে শামীম ওসমানকে গ্রেপ্তার করে সিআইডির সাইবার ইনভেস্টিগেশন অ্যান্ড অপারেশনের একটি টিম।

সিআইডির তথ্যমতে, গ্রেপ্তার ব্যক্তি নিজেকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী পরিচয় দিয়ে রাজশাহীর জেলা প্রশাসকের কাছে হোয়াটসঅ্যাপ বার্তা পাঠান। স্বরাষ্ট্র উপদেষ্টা পরিচয়ে হোয়াটসঅ্যাপে পাঠানো সেই বার্তা উল্লেখ ছিল, রাজশাহীতে কোনো আওয়ামী লীগের নেতাকর্মীকে গ্রেপ্তার করা যাবে না এবং আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না। একইসঙ্গে তিনি জেলা প্রশাসকের কাছে মাসিক ‘কালেকশন’ সংক্রান্ত বিষয়ে জানতে চান এবং দ্রুত তার ব্যক্তিগত বিকাশ নম্বরে ১ লাখ টাকা পাঠানোর নির্দেশ দেন।

আরও পড়ুনঃ  সাদুল্লাপুর থানা ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে সিপিসি, সিআইডিকে অবহিত করে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সিপিসি, সিআইডির একটি বিশেষ দল তথ্যপ্রযুক্তির সহায়তায় দ্রুততম সময়ে প্রতারককে শনাক্ত করে।

আরও পড়ুনঃ  সাতক্ষীরার শ্বাশুড়ি হত্যাচেষ্টা মামলার একমাত্র আসামী ধরাছোঁয়ার বাইরে

সিআইডির তথ্যমতে, গ্রেপ্তার শামিম ওসমানের বিরুদ্ধে আগেও একই ধরনের প্রতারণার অভিযোগ রয়েছে। শামিম ওসমানের অপরাধ বৃত্তান্ত পর্যালোচনা করে জানা যায়, সে একজন পেশাদার প্রতারক। আগেও সরকারি নানা উচ্চপদস্থ কর্মকর্তার পরিচয়ে প্রতারণার অভিযোগ রয়েছে।

এ ছাড়া রাজশাহীর বাঘা থানায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাকে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

শিশু নির্যাতনের চেষ্টার অভিযোগে মামলা অভিযুক্ত আটক

রাজশাহীতে অভিনব প্রতারক গ্রেপ্তার

আপডেটের সময়: ০৭:৫৩:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬

মো. শামীম ওসমান (২৯) নামে এক প্রতারককে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর পরিচয় দিয়ে রাজশাহীর জেলা প্রশাসককে (ডিসি) হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রদান ও অর্থ দাবি করার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দীন খান।

আরও পড়ুনঃ  মান্দায় পানি উন্নয়ন বোর্ডের সংস্কার ‎কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ

সংশ্লিষ্টদের তথ্যমতে, সোমবার (১৯ জানুয়ারি) সাভারে অভিযান পরিচালনা করে শামীম ওসমানকে গ্রেপ্তার করে সিআইডির সাইবার ইনভেস্টিগেশন অ্যান্ড অপারেশনের একটি টিম।

সিআইডির তথ্যমতে, গ্রেপ্তার ব্যক্তি নিজেকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী পরিচয় দিয়ে রাজশাহীর জেলা প্রশাসকের কাছে হোয়াটসঅ্যাপ বার্তা পাঠান। স্বরাষ্ট্র উপদেষ্টা পরিচয়ে হোয়াটসঅ্যাপে পাঠানো সেই বার্তা উল্লেখ ছিল, রাজশাহীতে কোনো আওয়ামী লীগের নেতাকর্মীকে গ্রেপ্তার করা যাবে না এবং আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না। একইসঙ্গে তিনি জেলা প্রশাসকের কাছে মাসিক ‘কালেকশন’ সংক্রান্ত বিষয়ে জানতে চান এবং দ্রুত তার ব্যক্তিগত বিকাশ নম্বরে ১ লাখ টাকা পাঠানোর নির্দেশ দেন।

আরও পড়ুনঃ  সাতক্ষীরায় মোবাইল কোর্টের অভিযানে দুই ফার্মেসিকে জরিমানা

বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে সিপিসি, সিআইডিকে অবহিত করে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সিপিসি, সিআইডির একটি বিশেষ দল তথ্যপ্রযুক্তির সহায়তায় দ্রুততম সময়ে প্রতারককে শনাক্ত করে।

আরও পড়ুনঃ  মাদ্রাসা ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবি