ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যু নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে উসকানিমূলক ও আপত্তিকর পোস্ট এবং মন্তব্য করার অভিযোগে শেখ ইমরানুল ইসলাম (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), ব্রাহ্মণবাড়িয়া।
আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি ২০২৬) বেলা আনুমানিক ২টা ০০ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া সদর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শেখ ইমরানুল ইসলাম বিজয়নগর থানার একটি নাশকতা মামলার এজহারনামীয় আসামি বলে জানিয়েছে পুলিশ।
ডিবি সূত্র জানায়, শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর, উসকানিমূলক ও জনমনে ক্ষোভ সৃষ্টিকারী মন্তব্য ও পোস্ট ছড়িয়ে পড়লে বিষয়টি নজরে আসে আইনশৃঙ্খলা বাহিনীর। পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তকে শনাক্ত করে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে প্রচলিত আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।























