Dhaka ০১:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সার বিতরণ নিয়ে অভিযোগের মধ্যে কৃষি কর্মকর্তা ওয়াসিম উদ্দিন বদলি তালায় ৫ লাখ টাকার ভেজাল সার-কীটনাশক জব্দ ভয়ভীতি দেখিয়ে ৫ হাজার টাকা আদায়ের অভিযোগ সাতক্ষীরায় আইনশৃঙ্খলা নিয়ে পুলিশের সভা টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসছে ইংল্যান্ড কালিগঞ্জে গৃহবধূসহ দুজনকে কুপিয়ে ও শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগ, থানায় এজাহার কালিগঞ্জে ৫ম শ্রেণীর ছাত্রীকে কুপ্রস্তাব ও টানাহেঁচড়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ ঝিকরগাছায় সুস্থ ব্যক্তিরা তুলছেন প্রতিবন্ধী ভাতা সাতক্ষীরার শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ যুবলীগ নেতা ও ইউপি সদস্য আসাদুল গ্রেফতার

পুত্রের আঘাতে পিতার মৃত্যু

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় পারিবারিক কলহের জেরে পুত্রের শাবলের আঘাতে পিতার মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (২২ মার্চ) উপজেলার সন্তোষপুর ইউনিয়নের নিলুরখামার কাটটারী গ্রামে এই ঘটনা ঘটে।

ওই গ্রামের আসাদুজ্জামান মানিক (২৯) নামের এক যুবক শাবল দিয়ে আঘাত করলে তার বাবা আব্দুল খালেক (৫৫) এর মৃত্যু হয়। পুলিশ ঘাতক ছেলেকে আটক করেছে।

আরও পড়ুনঃ  গাইবান্ধায় মাদক সেবনের অভিযোগে যুবক আটক

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,ঘাতক মানিকের বিয়ের পর থেকেই স্ত্রীর সঙ্গে তার পারিবারিক কলহ চলছিল। এই বিবাদের কারণে মানিক গত কয়েক মাস ধরে মানসিক অস্থিরতায় ভুগছেন।

রবিবার (আজ) দুপুর সাড়ে ১ঘটিকার দিকে নিজ বাড়িতে বাবা আব্দুল খালেকের সঙ্গে মানিকের কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে মানিক উত্তেজিত হয়ে ঘর থেকে একটি লোহার শাবল এনে তার বাবার মাথায় সজোরে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই আব্দুল খালেকের মৃত্যু হয়।

আরও পড়ুনঃ  টুঙ্গিপাড়ায় দুই খাবার হোটেলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ১৪ হাজার টাকা

খবর পেয়ে নাগেশ্বরী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং অভিযুক্ত আসাদুজ্জামান মানিককে আটক করে থানায় নিয়ে যায়।

আরও পড়ুনঃ  সীমান্তে মাদক ও চোরাচালানী মালামাল জব্দ

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান বলেন,পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে । মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে। অভিযুক্ত মানিক মানসিক ভারসাম্যহীন কিনা তদন্ত করা হবে।

জনপ্রিয় পোস্ট

সার বিতরণ নিয়ে অভিযোগের মধ্যে কৃষি কর্মকর্তা ওয়াসিম উদ্দিন বদলি

পুত্রের আঘাতে পিতার মৃত্যু

আপডেটের সময়: ০৮:২০:১৬ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় পারিবারিক কলহের জেরে পুত্রের শাবলের আঘাতে পিতার মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (২২ মার্চ) উপজেলার সন্তোষপুর ইউনিয়নের নিলুরখামার কাটটারী গ্রামে এই ঘটনা ঘটে।

ওই গ্রামের আসাদুজ্জামান মানিক (২৯) নামের এক যুবক শাবল দিয়ে আঘাত করলে তার বাবা আব্দুল খালেক (৫৫) এর মৃত্যু হয়। পুলিশ ঘাতক ছেলেকে আটক করেছে।

আরও পড়ুনঃ  টুঙ্গিপাড়ায় দুই খাবার হোটেলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ১৪ হাজার টাকা

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,ঘাতক মানিকের বিয়ের পর থেকেই স্ত্রীর সঙ্গে তার পারিবারিক কলহ চলছিল। এই বিবাদের কারণে মানিক গত কয়েক মাস ধরে মানসিক অস্থিরতায় ভুগছেন।

রবিবার (আজ) দুপুর সাড়ে ১ঘটিকার দিকে নিজ বাড়িতে বাবা আব্দুল খালেকের সঙ্গে মানিকের কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে মানিক উত্তেজিত হয়ে ঘর থেকে একটি লোহার শাবল এনে তার বাবার মাথায় সজোরে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই আব্দুল খালেকের মৃত্যু হয়।

আরও পড়ুনঃ  ভয়ভীতি দেখিয়ে ৫ হাজার টাকা আদায়ের অভিযোগ