Dhaka ১০:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সার বিতরণ নিয়ে অভিযোগের মধ্যে কৃষি কর্মকর্তা ওয়াসিম উদ্দিন বদলি তালায় ৫ লাখ টাকার ভেজাল সার-কীটনাশক জব্দ ভয়ভীতি দেখিয়ে ৫ হাজার টাকা আদায়ের অভিযোগ সাতক্ষীরায় আইনশৃঙ্খলা নিয়ে পুলিশের সভা টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসছে ইংল্যান্ড কালিগঞ্জে গৃহবধূসহ দুজনকে কুপিয়ে ও শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগ, থানায় এজাহার কালিগঞ্জে ৫ম শ্রেণীর ছাত্রীকে কুপ্রস্তাব ও টানাহেঁচড়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ ঝিকরগাছায় সুস্থ ব্যক্তিরা তুলছেন প্রতিবন্ধী ভাতা সাতক্ষীরার শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ যুবলীগ নেতা ও ইউপি সদস্য আসাদুল গ্রেফতার

জেলা পুলিশের উদ্যোগে বিজয়নগরে মাদকবিরোধী সমাবেশ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে জেলা পুলিশের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ মে ২০২৬) সকাল ১১টায় উপজেলার ছতরপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার শাহ মো. আব্দুর রউফ।

আরও পড়ুনঃ  সার বিতরণ নিয়ে অভিযোগের মধ্যে কৃষি কর্মকর্তা ওয়াসিম উদ্দিন বদলি

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, “সকলের সম্মিলিত প্রচেষ্টায় মাদক নির্মূল সম্ভব।” তিনি মাদকের বিরুদ্ধে সর্বাত্মক সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চলমান অভিযানে জনসাধারণের সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে কমিউনিটি পুলিশিং কার্যক্রম জোরদার করে প্রতিটি ওয়ার্ডে মাদকবিরোধী কমিটি গঠন ও নিয়মিত সমাবেশ আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন।

আরও পড়ুনঃ  মানুষের ভালোবাসায় সিক্ত ইমদাদুল হক ইমদাদ

সভাপতির বক্তব্যে পুলিশ সুপার শাহ মো. আব্দুর রউফ মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেন। তিনি মাদক স্পট, সেবনকারী ও কারবারিদের তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতার আহ্বান জানান এবং তথ্যদাতার পরিচয় গোপন রাখার আশ্বাস দেন। তিনি বলেন, জেলা পুলিশের সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষা ও মাদক নির্মূলে পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম আরও জোরদার করা হবে।

আরও পড়ুনঃ  গাইবান্ধায় মাদক সেবনের অভিযোগে যুবক আটক

সমাবেশে উপস্থিত বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ মাদক প্রতিরোধ ও নির্মূলে নিজেদের মতামত ও পরামর্শ তুলে ধরেন।

এ সময় ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক আলহাজ সিরাজুল ইসলাম সিরাজ, র‌্যাব-৯ সিপিসি-১-এর কোম্পানি কমান্ডার মো. নূরনবী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সাজেদুল হাসান, এনসিপির কেন্দ্রীয় নেতা মোহাম্মদ আতাউল্লাহসহ জেলা বিএনপির নেতৃবৃন্দ, পেশাজীবী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় পোস্ট

সার বিতরণ নিয়ে অভিযোগের মধ্যে কৃষি কর্মকর্তা ওয়াসিম উদ্দিন বদলি

জেলা পুলিশের উদ্যোগে বিজয়নগরে মাদকবিরোধী সমাবেশ

আপডেটের সময়: ০৬:৫০:৫৭ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬

জেলা পুলিশের উদ্যোগে বিজয়নগরে মাদকবিরোধী সমাবেশ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে জেলা পুলিশের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ মে ২০২৬) সকাল ১১টায় উপজেলার ছতরপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার শাহ মো. আব্দুর রউফ।

আরও পড়ুনঃ  নবারুণ বালিকা বিদ্যালয়ে শৃঙ্খলা ও পাঠদান নিয়ে প্রশ্ন

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, “সকলের সম্মিলিত প্রচেষ্টায় মাদক নির্মূল সম্ভব।” তিনি মাদকের বিরুদ্ধে সর্বাত্মক সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চলমান অভিযানে জনসাধারণের সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে কমিউনিটি পুলিশিং কার্যক্রম জোরদার করে প্রতিটি ওয়ার্ডে মাদকবিরোধী কমিটি গঠন ও নিয়মিত সমাবেশ আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন।

আরও পড়ুনঃ  সুলতানপুর বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অসম্পূর্ণ ভোটার তালিকা সংশোধন করে নির্বাচনের দাবি