Dhaka ০৩:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সাতক্ষীরায় ব্যবসায়ীর বাড়িতে গভীর রাতে সন্ত্রাসী হামলা যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্পাদক নির্বাচিত হওয়ায় শুভেচ্ছার জোয়ার বিজয়নগর সীমান্তে ৯৭৫০ পিস ভারতীয় ইয়াবা উদ্ধার খানসামার বোর্ডেরহাটে সুদখোরদের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন মায়ের জানাজায় বাঁধা-পুলিশের উপস্থিতি তে মুক্তি যশোর সীমান্তে চোরাচালানী মালামাল জব্দ অপরাধীর কোনো দল বা গ্রুপ নেই, কাউকেই ছাড় নয়”: কোতোয়ালি ওসি সাতক্ষীরায় ঐতিহ্যের সাক্ষী মৃত জামগাছ, দুর্ঘটনার শঙ্কায় উদ্বিগ্ন পৌরবাসী সাতক্ষীরা সীমান্ত দিয়ে ‘পুশইন’ ঠেকাতে বিজিবি’র টহল জোরদার কলারোয়ায় আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক, সমস্যা সমাধানের আশ্বাস

গাজীপুরে অপহৃত শিশু ময়মনসিংহ থেকে উদ্ধার অভিযুক্ত নারী গ্রেপ্তার

গাজীপুরের শ্রীপুর থেকে বাসা ভাড়া নেওয়ার কথা বলে বাড়ির মালিকের অপহৃত শিশু কণ্যা রহিমা খাতুন(৫)কে ময়মনসিংহের ফুলপুর থেকে উদ্ধার করেছে পুলিশ।এই ঘটনায় জড়িত অপহরণকারী নারীকে গ্রেপ্তার করা হয়েছে।

২৭ জানুয়ারী বুধবার সকালে ময়মনসিংহের ফুলপুর উপজেলার ভাইটকান্দি ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার ও অভিযুক্তকে গ্রেপ্তার করে শ্রীপুর থানা পুলিশ।

আরও পড়ুনঃ  শিক্ষকতা ও সাংবাদিকতায় যুক্তদের নিয়ে যশোরে ‘টিচার্স জার্নালিস্ট এসোসিয়েশন’ গঠন: ইলিয়াস আহ্বায়ক, সোহেল সদস্য সচিব

উদ্ধার হওয়া শিশু রহিমা খাতুন শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি গ্রামের আব্দুল মালেকের মেয়ে।সে স্থানীয় একটি কিন্ডার গার্টেন স্কুলের প্লে শ্রেণির শিক্ষার্থী।গ্রেফতারকৃত অপহরণকারী রোমেলা খাতুন(২৯)রঘুনাথপুর গ্রামের নুর মামুদের মেয়ে।

জানা গেছে,অপহরণকারী রোমেলা খাতুন অপহৃত শিশুর বাবা আব্দুল মালেকের বাড়িতে বাসা ভাড়া নেয়ার কথা বলে বাসায় প্রবেশ করে।ওই নারী বাড়ীর মালিকের সাথে বাসা ভাড়া নিয়ে কথাবার্তা বলতে থাকে।এক পর্যায়ে মালিকের শিশু কন্যাকে বাড়ির পাশের দোকান হতে চকলেট কিনে দেয়ার কথা বলে শিশুকে বাহিরে নিয়ে যায়।

আরও পড়ুনঃ  বীরগঞ্জে ভেকু দিয়ে কৃষিজমির টপ সয়েল কাটার অভিযোগ

পরে শিশুকে নিয়ে না আসলে স্বজনেরা বিভিন্ন জায়গায় নারীকে খুঁজতে থাকে।দুই ঘন্টা পর অপহরণকারী রোমেলা খাতুন শিশুর বাবা আব্দুল মালেকের মোবাইলে ফোন করে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে।বিষয়টি পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনীকে জানালে শিশুর ক্ষতি করা হবে বলেও হুমকি দেয়। পরে বিষয়টি শ্রীপুর থানায় অবহিত করেন তিনি।

আরও পড়ুনঃ  তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী মোঃ শফি আলম তালুকদারের গণসংযোগ

অভিযোগ পাওয়ার পর পুলিশ তথ্য-প্রযুক্তির সহায়তা নিয়ে অপহরণকারীদের অবস্থান শনাক্ত করে।বুধবার ভোরে ফুলপুরে অভিযান পরিচালনা করে শিশুকে অক্ষত অবস্থায় উদ্ধার ও অপহরণকারী নারীকে গ্রেপ্তার করা হয়।

সাতক্ষীরায় ব্যবসায়ীর বাড়িতে গভীর রাতে সন্ত্রাসী হামলা

গাজীপুরে অপহৃত শিশু ময়মনসিংহ থেকে উদ্ধার অভিযুক্ত নারী গ্রেপ্তার

আপডেটের সময়: ০৩:২৩:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬

গাজীপুরের শ্রীপুর থেকে বাসা ভাড়া নেওয়ার কথা বলে বাড়ির মালিকের অপহৃত শিশু কণ্যা রহিমা খাতুন(৫)কে ময়মনসিংহের ফুলপুর থেকে উদ্ধার করেছে পুলিশ।এই ঘটনায় জড়িত অপহরণকারী নারীকে গ্রেপ্তার করা হয়েছে।

২৭ জানুয়ারী বুধবার সকালে ময়মনসিংহের ফুলপুর উপজেলার ভাইটকান্দি ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার ও অভিযুক্তকে গ্রেপ্তার করে শ্রীপুর থানা পুলিশ।

আরও পড়ুনঃ  যশোর সীমান্তে চোরাচালানী মালামাল জব্দ

উদ্ধার হওয়া শিশু রহিমা খাতুন শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি গ্রামের আব্দুল মালেকের মেয়ে।সে স্থানীয় একটি কিন্ডার গার্টেন স্কুলের প্লে শ্রেণির শিক্ষার্থী।গ্রেফতারকৃত অপহরণকারী রোমেলা খাতুন(২৯)রঘুনাথপুর গ্রামের নুর মামুদের মেয়ে।

জানা গেছে,অপহরণকারী রোমেলা খাতুন অপহৃত শিশুর বাবা আব্দুল মালেকের বাড়িতে বাসা ভাড়া নেয়ার কথা বলে বাসায় প্রবেশ করে।ওই নারী বাড়ীর মালিকের সাথে বাসা ভাড়া নিয়ে কথাবার্তা বলতে থাকে।এক পর্যায়ে মালিকের শিশু কন্যাকে বাড়ির পাশের দোকান হতে চকলেট কিনে দেয়ার কথা বলে শিশুকে বাহিরে নিয়ে যায়।

আরও পড়ুনঃ  চৌগাছা-বেনাপোল সীমান্তে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ

পরে শিশুকে নিয়ে না আসলে স্বজনেরা বিভিন্ন জায়গায় নারীকে খুঁজতে থাকে।দুই ঘন্টা পর অপহরণকারী রোমেলা খাতুন শিশুর বাবা আব্দুল মালেকের মোবাইলে ফোন করে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে।বিষয়টি পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনীকে জানালে শিশুর ক্ষতি করা হবে বলেও হুমকি দেয়। পরে বিষয়টি শ্রীপুর থানায় অবহিত করেন তিনি।

আরও পড়ুনঃ  সরকার জিরো টলারেন্স ঘোষণা করার পরেও মাদক- সেবিদের আড্ডা