Dhaka ০৮:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ

দেশবিরোধী ও ঈমানবিরোধী বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে রাজধানীতে প্রতিবাদ সমাবেশ

রাজধানী ঢাকার মালিবাগ মোড়ে ফালইয়াফরাহু চত্বরে পবিত্র জুমার নামাজের পর অনুষ্ঠিত এক প্রতিবাদ সমাবেশে আমেরিকার সঙ্গে কথিত গোপন বাণিজ্যচুক্তি বাতিলসহ ৭ দফা দাবি জানিয়েছে ইনসাফ কায়েমকারী ছাত্র-শ্রমিক-জনতা। আজ শুক্রবার (৮ মে ২০২৬) আয়োজিত এই সমাবেশে বক্তারা চুক্তিটিকে “দেশবিরোধী” ও “ঈমানবিরোধী” আখ্যা দিয়ে অবিলম্বে তা বাতিলের দাবি জানান।

আরও পড়ুনঃ  স্কুল ছাত্র মেহেদী হত্যা মামলায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ সহ দুই আসামী গ্রেপ্তার

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, “অ্যাগ্রিমেন্ট অন রিসিপ্রোক্যাল ট্রেড” শীর্ষক চুক্তির মাধ্যমে দেশের বাণিজ্য ও নিয়ন্ত্রণ কাঠামো বিদেশি প্রভাবের অধীনে নেওয়ার চেষ্টা করা হয়েছে। তারা দাবি করেন, এই চুক্তির ফলে দেশে শুকরের গোশত আমদানির সুযোগ তৈরি হতে পারে, যা দেশের ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী।

বক্তারা আরও বলেন, অন্তর্বর্তী সরকারের এমন আন্তর্জাতিক চুক্তি করার নৈতিক বা সাংবিধানিক অধিকার ছিল না। একই সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্তেরও সমালোচনা করা হয়। তাদের বক্তব্যে বলা হয়, একদিকে বাজেট ঘাটতি মেটাতে কঠিন শর্তে বিদেশি ঋণ নেওয়া হচ্ছে, অন্যদিকে বিপুল অর্থ ব্যয়ে বোয়িং কেনা দেশের অর্থনীতির জন্য ক্ষতিকর হতে পারে।

আরও পড়ুনঃ  সীতাকুণ্ডে বাসের ধাক্কায় প্রাণ হারালেন তরুণ

সমাবেশে বক্তারা সরকারের পররাষ্ট্রনীতি নিয়েও প্রশ্ন তোলেন এবং দেশের স্বার্থ রক্ষায় “নতজানু কূটনীতি” পরিহারের আহ্বান জানান। তারা দেশের খনিজ সম্পদ উত্তোলন, উৎপাদনশীল খাত সম্প্রসারণ এবং আত্মনির্ভরশীল অর্থনীতি গঠনের ওপর গুরুত্বারোপ করেন।

আরও পড়ুনঃ  কিংবদন্তি হকি তারকা আবদুস সাদেক আর নেই!

এ সময় সংশ্লিষ্ট কয়েকজন মন্ত্রী ও কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তুলে তাদের জবাবদিহিতার আওতায় আনার দাবি জানানো হয়। বক্তারা বলেন, জনগণকে অন্ধকারে রেখে কোনো আন্তর্জাতিক চুক্তি করা উচিত নয় এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে আপস করা যাবে না।

সমাবেশে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন এবং বিক্ষোভ মিছিলের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।

শার্শায় পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি

দেশবিরোধী ও ঈমানবিরোধী বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে রাজধানীতে প্রতিবাদ সমাবেশ

আপডেটের সময়: ০৯:১৭:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬

দেশবিরোধী ও ঈমানবিরোধী বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে রাজধানীতে প্রতিবাদ সমাবেশ

রাজধানী ঢাকার মালিবাগ মোড়ে ফালইয়াফরাহু চত্বরে পবিত্র জুমার নামাজের পর অনুষ্ঠিত এক প্রতিবাদ সমাবেশে আমেরিকার সঙ্গে কথিত গোপন বাণিজ্যচুক্তি বাতিলসহ ৭ দফা দাবি জানিয়েছে ইনসাফ কায়েমকারী ছাত্র-শ্রমিক-জনতা। আজ শুক্রবার (৮ মে ২০২৬) আয়োজিত এই সমাবেশে বক্তারা চুক্তিটিকে “দেশবিরোধী” ও “ঈমানবিরোধী” আখ্যা দিয়ে অবিলম্বে তা বাতিলের দাবি জানান।

আরও পড়ুনঃ  সীতাকুণ্ডে বাসের ধাক্কায় প্রাণ হারালেন তরুণ

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, “অ্যাগ্রিমেন্ট অন রিসিপ্রোক্যাল ট্রেড” শীর্ষক চুক্তির মাধ্যমে দেশের বাণিজ্য ও নিয়ন্ত্রণ কাঠামো বিদেশি প্রভাবের অধীনে নেওয়ার চেষ্টা করা হয়েছে। তারা দাবি করেন, এই চুক্তির ফলে দেশে শুকরের গোশত আমদানির সুযোগ তৈরি হতে পারে, যা দেশের ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী।

বক্তারা আরও বলেন, অন্তর্বর্তী সরকারের এমন আন্তর্জাতিক চুক্তি করার নৈতিক বা সাংবিধানিক অধিকার ছিল না। একই সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্তেরও সমালোচনা করা হয়। তাদের বক্তব্যে বলা হয়, একদিকে বাজেট ঘাটতি মেটাতে কঠিন শর্তে বিদেশি ঋণ নেওয়া হচ্ছে, অন্যদিকে বিপুল অর্থ ব্যয়ে বোয়িং কেনা দেশের অর্থনীতির জন্য ক্ষতিকর হতে পারে।

আরও পড়ুনঃ  ভারতের বিরুদ্ধে আবারও যুদ্ধের হুঁশিয়ারি পাকিস্তানের।

সমাবেশে বক্তারা সরকারের পররাষ্ট্রনীতি নিয়েও প্রশ্ন তোলেন এবং দেশের স্বার্থ রক্ষায় “নতজানু কূটনীতি” পরিহারের আহ্বান জানান। তারা দেশের খনিজ সম্পদ উত্তোলন, উৎপাদনশীল খাত সম্প্রসারণ এবং আত্মনির্ভরশীল অর্থনীতি গঠনের ওপর গুরুত্বারোপ করেন।

আরও পড়ুনঃ  স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনা মামলায় অভিনেতা জাহের আলভী কারাগারে