Dhaka ১১:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সার বিতরণ নিয়ে অভিযোগের মধ্যে কৃষি কর্মকর্তা ওয়াসিম উদ্দিন বদলি তালায় ৫ লাখ টাকার ভেজাল সার-কীটনাশক জব্দ ভয়ভীতি দেখিয়ে ৫ হাজার টাকা আদায়ের অভিযোগ সাতক্ষীরায় আইনশৃঙ্খলা নিয়ে পুলিশের সভা টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসছে ইংল্যান্ড কালিগঞ্জে গৃহবধূসহ দুজনকে কুপিয়ে ও শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগ, থানায় এজাহার কালিগঞ্জে ৫ম শ্রেণীর ছাত্রীকে কুপ্রস্তাব ও টানাহেঁচড়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ ঝিকরগাছায় সুস্থ ব্যক্তিরা তুলছেন প্রতিবন্ধী ভাতা সাতক্ষীরার শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ যুবলীগ নেতা ও ইউপি সদস্য আসাদুল গ্রেফতার

কাপড় ব্যবসার আড়ালে মাদক কারবার: ইপিজেড থানায় ৭ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার।

চট্টগ্রাম মহানগরের ইপিজেড থানা পুলিশের এক বিশেষ অভিযানে ৭ কেজি গাঁজাসহ শিরিন প্রকাশ শিরিনা (৩৮) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। আজ (১৬ মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ইপিজেড থানাধীন নেভী হাসপাতাল গেইট এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

আরও পড়ুনঃ  ঝিকরগাছায় সুস্থ ব্যক্তিরা তুলছেন প্রতিবন্ধী ভাতা

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত শিরিনা এলাকায় একজন সাধারণ কাপড় ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিলেন। লোকচক্ষুর অন্তরালে নিজের অপরাধ ঢাকতে তিনি বাসায় বিক্রির জন্য বিপুল পরিমাণ কাপড়ের সমাহার রাখতেন। তবে এই কাপড় ব্যবসার আড়ালেই তিনি দীর্ঘদিন ধরে নেভী হাসপাতাল গেইট এলাকাসহ স্থানীয় খদ্দেরদের কাছে মাদকদ্রব্য বিক্রি করে আসছিলেন।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জের ৬ জনকে অবৈধ ভাবে ভারতে যাওয়ার পথে কালিগঞ্জে আটক 

ইপিজেড থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মুহাম্মদ আতিকুর রহমান, বিপিএম-এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল এই অভিযান চালায়। অভিযানিক দলে ছিলেন:

এসআই (নিঃ) আব্দুল ওয়াদুদ চৌধুরী

এএসআই (নিঃ) সিফাতুল্লাহ

এএসআই (নিঃ) মো: সোহাগ হোসেন এবং সঙ্গীয় ফোর্স।

গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই নারীর বাসায় তল্লাশি চালায়। একপর্যায়ে তার শয়নকক্ষের খাটের নিচে সুকৌশলে লুকিয়ে রাখা ০৭ (সাত) কেজি গাঁজা উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ যুবলীগ নেতা ও ইউপি সদস্য আসাদুল গ্রেফতার

ইপিজেড থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলেও পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে থানা প্রশাসন।

জনপ্রিয় পোস্ট

সার বিতরণ নিয়ে অভিযোগের মধ্যে কৃষি কর্মকর্তা ওয়াসিম উদ্দিন বদলি

কাপড় ব্যবসার আড়ালে মাদক কারবার: ইপিজেড থানায় ৭ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার।

আপডেটের সময়: ০৯:২৭:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬

কাপড় ব্যবসার আড়ালে মাদক কারবার: ইপিজেড থানায় ৭ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার।

চট্টগ্রাম মহানগরের ইপিজেড থানা পুলিশের এক বিশেষ অভিযানে ৭ কেজি গাঁজাসহ শিরিন প্রকাশ শিরিনা (৩৮) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। আজ (১৬ মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ইপিজেড থানাধীন নেভী হাসপাতাল গেইট এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জের ৬ জনকে অবৈধ ভাবে ভারতে যাওয়ার পথে কালিগঞ্জে আটক 

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত শিরিনা এলাকায় একজন সাধারণ কাপড় ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিলেন। লোকচক্ষুর অন্তরালে নিজের অপরাধ ঢাকতে তিনি বাসায় বিক্রির জন্য বিপুল পরিমাণ কাপড়ের সমাহার রাখতেন। তবে এই কাপড় ব্যবসার আড়ালেই তিনি দীর্ঘদিন ধরে নেভী হাসপাতাল গেইট এলাকাসহ স্থানীয় খদ্দেরদের কাছে মাদকদ্রব্য বিক্রি করে আসছিলেন।

আরও পড়ুনঃ  গাইবান্ধায় মাদক সেবনের অভিযোগে যুবক আটক

ইপিজেড থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মুহাম্মদ আতিকুর রহমান, বিপিএম-এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল এই অভিযান চালায়। অভিযানিক দলে ছিলেন:

এসআই (নিঃ) আব্দুল ওয়াদুদ চৌধুরী

এএসআই (নিঃ) সিফাতুল্লাহ

এএসআই (নিঃ) মো: সোহাগ হোসেন এবং সঙ্গীয় ফোর্স।

গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই নারীর বাসায় তল্লাশি চালায়। একপর্যায়ে তার শয়নকক্ষের খাটের নিচে সুকৌশলে লুকিয়ে রাখা ০৭ (সাত) কেজি গাঁজা উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  গ্রাম আদালতকে জনপ্রিয় করতে কুড়িগ্রামে মতবিনিময়