Dhaka ০৫:০০ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জলবায়ু পরিবর্তন অভিযোজনে গণমাধ্যমের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার শ্যামনগরে অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশনের বাস্তবায়নে এবং কমনওয়েলথ ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় “প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তন অভিযোজনে গণমাধ্যমের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) সকাল সাড়ে ১০টায় শ্যামনগর অফিসার্স ক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সামিউল ইমাম আযম মনির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস. এম. মোস্তফা কামাল। এসময় উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দসহ শ্যামনগর সদর, ঈশ্বরীপুর ও মুন্সিগঞ্জ ইউনিয়নের প্রতিবন্ধী ব্যক্তিরা।

আরও পড়ুনঃ  লুমিনাস ওয়ার্ল্ডের কৃষক সম্মেলন ভেজালমুক্ত কৃষি গড়ার অঙ্গীকার

এ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশনের প্রোজেক্ট অফিসার আবু বকর সিদ্দিক সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি দুর্যোগ ঝুকি হ্রাস ও জলবায়ু পরিবর্তন অভিযোজনে গনমাধ্যমের ভূমিকা বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। সভায় স্থানীয় ও জাতীয় পর্যায়ের বিভিন্ন গণমাধ্যমকর্মী অংশগ্রহণ করেন এবং প্রতিবন্ধী ব্যক্তি অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তন অভিযোজন বিষয়ে তাদের মতামত ও সুপারিশ তুলে ধরেন।

আরও পড়ুনঃ  পীর ‘সেজে’ কবরস্থানে আস্তানা গড়লেন হত্যা মামলার আসামি, এলাকাজুড়ে আতঙ্ক

সভায় বক্তারা বলেন, দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় প্রতিবন্ধী ব্যক্তি, বিশেষ করে নারী, শিশু ও যুব প্রতিবন্ধীদের চাহিদা ও অধিকারকে গুরুত্ব দিয়ে পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন। এ ক্ষেত্রে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। সঠিক তথ্য প্রচার, জনসচেতনতা বৃদ্ধি এবং নীতিনির্ধারকদের দৃষ্টি আকর্ষণের মাধ্যমে গণমাধ্যম প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ব্যবস্থাপনা ও জলবায়ু অভিযোজন কার্যক্রমকে আরও শক্তিশালী করতে পারে।

আরও পড়ুনঃ  হাসপাতালে সেবার আড়ালে দালালচক্রের দৌরাত্ম্য—নীরব কেন প্রশাসন?

বক্তারা আরও বলেন, দুর্যোগকালীন প্রস্তুতি, উদ্ধার কার্যক্রম এবং পুনর্বাসন প্রক্রিয়ায় প্রতিবন্ধী ব্যক্তিদের অংশগ্রহণ ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে গণমাধ্যমকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি স্থানীয় পর্যায়ে প্রতিবন্ধী ব্যক্তিদের অভিজ্ঞতা ও বাস্তব চিত্র তুলে ধরার আহ্বান জানান তারা। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিতকরণে গণমাধ্যমের কার্যকর ভূমিকা জোরদারের প্রত্যয় ব্যক্ত করেন।

জলবায়ু পরিবর্তন অভিযোজনে গণমাধ্যমের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেটের সময়: ০৮:৪৩:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

আরও পড়ুনঃ  প্রতিশ্রুতি থেকে বাস্তবায়ন কুড়িগ্রামের নাজিমখানে পেল নতুন সাঁকো।