Dhaka ০৭:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কুড়িগ্রামে নজরুল বর্ষ উদযাপনে বিজয়ীদের পুরস্কার বিতরণ। অভয়নগরে মাকে হারিয়ে ২ বছর বয়সী সন্তান নির্বাক, স্ত্রীকে ফিরে পেতে চান স্বামী মুকসুদপুরে আওয়ামী লীগ নেতার পদত্যাগ, সংবাদ সম্মেলনে ঘোষণা জেগে উঠো ফাউন্ডেশনের সহায়তায় তালুয়াপাড়ায় অসহায় পরিবারের মুখে হাসি স্বাস্থ্যসেবা বঞ্চিত রামগঞ্জের ভোলাকোট ইউনিয়নের ৫০ হাজার মানুষ ন্যাম ভবনে এমপির দ্বিতীয় স্ত্রীর মরদেহ, তদন্ত শুরু গোপালগঞ্জে জামিনে বেরিয়ে ‘ধর্ষণ মামলা’ তুলে নিতে বাদীকে হুমকি  গোপালগঞ্জে এক কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার  আওয়ামী যুবলীগের নৈরাজ্য ও আগুণসন্ত্রাসের বিরুদ্ধে মুকসুদপুরে বিক্ষোভ মিছিল সুন্দরগঞ্জে ৭ মাসের অন্তঃসত্ত্বাকে শ্বাসরোধে হত্যার অভিযোগ
দিনাজপুরে পাওনা টাকা চাওয়ায়

ব্যবসায়ীকে পিটিয়ে পা ভেঙে অপহরণের চেষ্টা

দিনাজপুরে পাওনা টাকা চাওয়ায়

দিনাজপুরে পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে পিটিয়ে পা ভেঙে অপহরণের চেষ্টা

দিনাজপুর শহরের চেহেলগাজী ইউনিয়নের চাঁদগঞ্জ এলাকায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ধান-চালের এক ব্যবসায়ীকে মারধর করে পা ভেঙে অপহরণের চেষ্টা করার অভিযোগ উঠেছে কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় দিনাজপুর কোতয়ালী থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে।

এজাহারে অভিযোগ করা হয়, দিনাজপুর কোতয়ালী উপজেলার মহারাজপুর (জুম্মাপাড়া) এলাকার বাসিন্দা ও ধান-চালের ব্যবসায়ী মো. সাইফুল ইসলাম (৩৫) গত ৩ মার্চ ২০২৬ রাত ১০টার দিকে চাঁদগঞ্জ বাজারে রফিকুলের মিল চাতালে যান। সেখানে পূর্ব পরিকল্পিতভাবে অভিযুক্ত মো. মোস্তফা হোসেন (৪০), মো. মাসুদ (২৫), মো. হাজের আলী (৫০), মো. হামিদুল ইসলাম (৩৫)সহ অজ্ঞাতনামা আরও ৭-৮ জন তাকে আটক করে।

ভুক্তভোগীর ভাই মো. সেলিম রানা এজাহারে উল্লেখ করেন, কয়েকদিন আগে মোস্তফা হোসেন একটি অনৈতিক ঘটনার সময় স্থানীয়দের হাতে ধরা পড়লে সাইফুল ইসলাম তাকে উদ্ধার করতে সহযোগিতা করেন এবং এ ঘটনায় কিছু অর্থ ব্যয় করেন। পরবর্তীতে সেই টাকা ফেরত চাইলে তাদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।

অভিযোগে বলা হয়, ওই ঘটনার জের ধরে অভিযুক্তরা মোবাইল ফোনে টাকা দেওয়ার কথা বলে সাইফুল ইসলামকে ঘটনাস্থলে ডেকে নেয়। সেখানে তাকে ঘিরে ফেলে ধারালো অস্ত্র, লোহার রড, পাইপ ও বাঁশের লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করা হয়। এতে তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে এবং দুই পা মারাত্মকভাবে জখম হয়। একপর্যায়ে তার দুই পায়ের হাঁটুর নিচে আঘাত করে হাড় ভেঙে দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুনঃ  ভেঙে দেওয়ার এক মাস না যেতেই অবৈধ ইটভাটা পুনর্নির্মাণ

এ সময় অভিযুক্তরা তাকে ছেড়ে দেওয়ার জন্য পরিবারের কাছ থেকে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে বলেও অভিযোগ করা হয়েছে। পরে তাকে মোটরসাইকেলে তুলে অপহরণ করে নিয়ে যাওয়ার চেষ্টা করা হলে রাত সাড়ে ১১টার দিকে গোপালগঞ্জ বাজার এলাকায় তিনি চিৎকার করলে স্থানীয় লোকজন এগিয়ে আসে। এ সময় পুলিশে খবর দেওয়া হলে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

আরও পড়ুনঃ  জঙ্গল সলিমপুরে তিন শতাধিক সদস্যের যৌথ অভিযান।

পরে স্থানীয়দের সহায়তায় আহত সাইফুল ইসলামকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে দিনাজপুর কোতয়ালী থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

আরো পড়ুন 

ই-পেপার

জনপ্রিয় পোস্ট

কুড়িগ্রামে নজরুল বর্ষ উদযাপনে বিজয়ীদের পুরস্কার বিতরণ।

দিনাজপুরে পাওনা টাকা চাওয়ায়

ব্যবসায়ীকে পিটিয়ে পা ভেঙে অপহরণের চেষ্টা

আপডেটের সময়: ১২:২৯:৫০ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬