Dhaka ১১:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ঝিকরগাছার পানিসারা ইউনিয়ন পরিষদে টিআর প্রকল্পের অর্থ ব্যয়ে অনিয়মের অভিযোগ যশোরের মণিরামপুরে বৃদ্ধের জমি দখলচেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ দীর্ঘ বিরতি শেষে টেনিস কোর্টে ফিরছেন সেরেনা উইলিয়ামস! জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে সাতক্ষীরায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ভারসাম্যহীন এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতক্ষীরা পৌর বিএনপির দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ যশোর সীমান্তে মাদক ও চোরাচালানী মালামালসহ আটক-১ বীরগঞ্জে শালবাগান থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ মে মাসে এনসিটির নতুন রেকর্ড: এক মাসে সর্বোচ্চ কনটেইনার হ্যান্ডলিং। ডিবি পুলিশের তৎপরতায় হারানো পাসপোর্ট, ল্যাপটপ ও ব্যাগ উদ্ধার

রাজারহাট উপজেলায় মৃৎশিল্প রক্ষায় “দৈনিক পূর্ব দিগন্ত বার্তা” নিউজ প্রকাশের পর পেল ঋণ সহায়তা

পূর্ব দিগন্ত বার্তা

রাজারহাট উপজেলায় মৃৎশিল্প রক্ষায় “দৈনিক পূর্ব দিগন্ত” নিউজ প্রকাশের পর পেল ঋণ সহায়তা।

রাজারহাট উপজেলা অফিসার্স ক্লাব হলরুমে সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে রাজারহাটে বিলুপ্তপ্রায় মৃৎশিল্পকে পুনরুজ্জীবিত করতে এবং নারী ক্ষমতায়নের লক্ষ্যে বিশেষ ঋণ সহায়তা প্রদান করা হয়েছে।

‘মাতৃকেন্দ্র’ প্রকল্পের আওতায় স্থানীয় মৃৎশিল্পী নারীদের মাঝে ২ লাখ ৪০ হাজার টাকা এবং ‘পল্লী সমাজসেবা’ প্রকল্পের আওতায় মোট ৫ লক্ষ টাকা ঋণ বিতরণ করা হয়েছে।

আরও পড়ুনঃ  ফুলবাড়ীতে দেহ ব্যবসার অভিযোগে ৭ জনের কারাদণ্ড

জাতীয় দৈনিক “পূর্ব দিগন্ত” নিউজে প্রতিবেদনে, রাজারহাটের মৃৎশিল্পের অবলুপ্তির ঝুঁকি ও শিল্পীদের সমস্যা তুলে ধরা হলে, উপজেলা সমাজসেবা কার্যালয় দ্রুত কার্যকরী পদক্ষেপ নেয়। এ উদ্দেশ্যে সোমবার একটি জরুরি সভার আয়োজন করে উপকারভোগীদের হাতে চেক হস্তান্তর করা হয়।

‘মাতৃকেন্দ্র’ প্রকল্পের মাধ্যমে পূর্ণিমা রানি, সরস্বতী রানি ও ভানু পালসহ ১২ জন মৃৎশিল্পীকে প্রত্যেকে ২০ হাজার টাকা করে মোট ২ লাখ ৪০ হাজার টাকা ঋণ দেওয়া হয়। এ ছাড়া পল্লী সমাজসেবা প্রকল্পের আওতায় আরও ৫ লক্ষ টাকা বিনিয়োগ করা হয়েছে। এই অর্থ শিল্পীদের কাঁচামাল ক্রয়, উৎপাদন বৃদ্ধি ও বিপণনে ব্যবহৃত হবে।

আরও পড়ুনঃ  ভোগডোমা আশ্রয়ণ বিদ্যালয় পরিদর্শনে এমপি।

রাজারহাট উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান বলেন, “মৃৎশিল্প আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ। এটি হারিয়ে যেতে বসেছিল। জীবন-জীবিকা সংকটে পড়া এসব শিল্পীকে স্বাবলম্বী করতে এবং নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে এই ঋণ প্রদান করা হয়েছে। তারা যাতে তাদের শিল্পকর্ম টিকিয়ে রাখতে ও সম্প্রসারণ করতে পারেন, সেটাই আমাদের উদ্দেশ্য।”

আরও পড়ুনঃ  ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে উপজেলা চেয়ারম্যান প্রার্থী

অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা সহকারী অফিসার মোছাঃ ববিতা খাতুন, সুপারভাইজার মোঃ রাশেদ পারভেজ এবং ঋণ সুবিধাভোগী মৃৎশিল্পী নারীরা উপস্থিত ছিলেন।

এই আর্থিক সহায়তার মাধ্যমে রাজারহাটের ঐতিহ্যবাহী মৃৎশিল্প পুনরায় প্রাণ ফিরে পাবে বলে আশা প্রকাশ করেন স্থানীয়রা । এ উদ্যোগ নারীদের আর্থিক স্বাধীনতা অর্জন এবং স্থানীয় শিল্পের টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

জনপ্রিয় পোস্ট

ঝিকরগাছার পানিসারা ইউনিয়ন পরিষদে টিআর প্রকল্পের অর্থ ব্যয়ে অনিয়মের অভিযোগ

রাজারহাট উপজেলায় মৃৎশিল্প রক্ষায় “দৈনিক পূর্ব দিগন্ত বার্তা” নিউজ প্রকাশের পর পেল ঋণ সহায়তা

আপডেটের সময়: ০৮:৫৯:০৩ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

রাজারহাট উপজেলায় মৃৎশিল্প রক্ষায় “দৈনিক পূর্ব দিগন্ত” নিউজ প্রকাশের পর পেল ঋণ সহায়তা।

রাজারহাট উপজেলা অফিসার্স ক্লাব হলরুমে সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে রাজারহাটে বিলুপ্তপ্রায় মৃৎশিল্পকে পুনরুজ্জীবিত করতে এবং নারী ক্ষমতায়নের লক্ষ্যে বিশেষ ঋণ সহায়তা প্রদান করা হয়েছে।

‘মাতৃকেন্দ্র’ প্রকল্পের আওতায় স্থানীয় মৃৎশিল্পী নারীদের মাঝে ২ লাখ ৪০ হাজার টাকা এবং ‘পল্লী সমাজসেবা’ প্রকল্পের আওতায় মোট ৫ লক্ষ টাকা ঋণ বিতরণ করা হয়েছে।

আরও পড়ুনঃ  সাধু আশ্রম সড়ক ও গার্ডওয়াল ক্ষতিগ্রস্ত, বাড়ছে দুর্ঘটনার শঙ্কা

জাতীয় দৈনিক “পূর্ব দিগন্ত” নিউজে প্রতিবেদনে, রাজারহাটের মৃৎশিল্পের অবলুপ্তির ঝুঁকি ও শিল্পীদের সমস্যা তুলে ধরা হলে, উপজেলা সমাজসেবা কার্যালয় দ্রুত কার্যকরী পদক্ষেপ নেয়। এ উদ্দেশ্যে সোমবার একটি জরুরি সভার আয়োজন করে উপকারভোগীদের হাতে চেক হস্তান্তর করা হয়।

‘মাতৃকেন্দ্র’ প্রকল্পের মাধ্যমে পূর্ণিমা রানি, সরস্বতী রানি ও ভানু পালসহ ১২ জন মৃৎশিল্পীকে প্রত্যেকে ২০ হাজার টাকা করে মোট ২ লাখ ৪০ হাজার টাকা ঋণ দেওয়া হয়। এ ছাড়া পল্লী সমাজসেবা প্রকল্পের আওতায় আরও ৫ লক্ষ টাকা বিনিয়োগ করা হয়েছে। এই অর্থ শিল্পীদের কাঁচামাল ক্রয়, উৎপাদন বৃদ্ধি ও বিপণনে ব্যবহৃত হবে।

আরও পড়ুনঃ  ভোগডোমা আশ্রয়ণ বিদ্যালয় পরিদর্শনে এমপি।

রাজারহাট উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান বলেন, “মৃৎশিল্প আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ। এটি হারিয়ে যেতে বসেছিল। জীবন-জীবিকা সংকটে পড়া এসব শিল্পীকে স্বাবলম্বী করতে এবং নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে এই ঋণ প্রদান করা হয়েছে। তারা যাতে তাদের শিল্পকর্ম টিকিয়ে রাখতে ও সম্প্রসারণ করতে পারেন, সেটাই আমাদের উদ্দেশ্য।”

আরও পড়ুনঃ  ভারসাম্যহীন এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার