Dhaka ০১:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সাতক্ষীরায় ব্যবসায়ীর বাড়িতে গভীর রাতে সন্ত্রাসী হামলা যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্পাদক নির্বাচিত হওয়ায় শুভেচ্ছার জোয়ার বিজয়নগর সীমান্তে ৯৭৫০ পিস ভারতীয় ইয়াবা উদ্ধার খানসামার বোর্ডেরহাটে সুদখোরদের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন মায়ের জানাজায় বাঁধা-পুলিশের উপস্থিতি তে মুক্তি যশোর সীমান্তে চোরাচালানী মালামাল জব্দ অপরাধীর কোনো দল বা গ্রুপ নেই, কাউকেই ছাড় নয়”: কোতোয়ালি ওসি সাতক্ষীরায় ঐতিহ্যের সাক্ষী মৃত জামগাছ, দুর্ঘটনার শঙ্কায় উদ্বিগ্ন পৌরবাসী সাতক্ষীরা সীমান্ত দিয়ে ‘পুশইন’ ঠেকাতে বিজিবি’র টহল জোরদার কলারোয়ায় আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক, সমস্যা সমাধানের আশ্বাস

লক্ষ্মীপুরে খাল থেকে ১৩৬০ লিটার ডিজেল উদ্ধার

লক্ষ্মীপুরের রামগতিতে খাল থেকে বিপুল পরিমাণ অবৈধ ডিজেল উদ্ধার করেছে রামগতি থানা পুলিশ। মঙ্গলবার (৩১ মার্চ) রাতে রামগতি পৌরসভার আসল পাড়া সংলগ্ন একটি খাল থেকে পরিত্যক্ত অবস্থায় এই জ্বালানি তেল জব্দ করা হয়।

‎পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক ৯টার দিকে রামগতি থানার একটি বিশেষ দল পৌরসভার ৬নং ওয়ার্ডের আসল পাড়া এলাকার মৎস্য অবতরণ কেন্দ্রের দক্ষিণ পাশে অভিযান চালায়। এ সময় খালের পানির মধ্যে সুকৌশলে লুকিয়ে রাখা ৮টি বড় প্লাস্টিকের ড্রাম উদ্ধার করা হয়। পরে স্থানীয় শ্রমিকদের সহায়তায় রাত ১২টা ২০ মিনিটে ড্রামগুলো পানি থেকে তোলা হয়।

‎প্রতিটি ড্রামে ১৭০ লিটার করে মোট ১৩৬০ লিটার ডিজেল পাওয়া গেছে, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১ লাখ ৩৬ হাজার টাকা।

‎স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ভোলার একটি অসাধু চক্র নদীপথে অবৈধভাবে এই জ্বালানি তেল এনে এখানে মজুদ করে রেখেছিল। বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যেই এই তেল মজুদ করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়।

‎রামগতি থানা পুলিশ জানায়, উদ্ধারকৃত ডিজেল বর্তমানে থানার হেফাজতে রয়েছে। জব্দ তালিকা অনুযায়ী তা পুলিশের নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে, তবে এখনো পর্যন্ত এর কোনো মালিক শনাক্ত করা সম্ভব হয়নি।

আরও পড়ুনঃ  পূর্ব বিরোধের জেরে চর ঈশ্বরদিয়ায় যুবককে পিটিয়ে হত্যা: গ্রেফতার ৪

জনপ্রিয় পোস্ট

সাতক্ষীরায় ব্যবসায়ীর বাড়িতে গভীর রাতে সন্ত্রাসী হামলা

লক্ষ্মীপুরে খাল থেকে ১৩৬০ লিটার ডিজেল উদ্ধার

আপডেটের সময়: ০৬:২০:৩৮ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬

লক্ষ্মীপুরের রামগতিতে খাল থেকে বিপুল পরিমাণ অবৈধ ডিজেল উদ্ধার করেছে রামগতি থানা পুলিশ। মঙ্গলবার (৩১ মার্চ) রাতে রামগতি পৌরসভার আসল পাড়া সংলগ্ন একটি খাল থেকে পরিত্যক্ত অবস্থায় এই জ্বালানি তেল জব্দ করা হয়।

‎পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক ৯টার দিকে রামগতি থানার একটি বিশেষ দল পৌরসভার ৬নং ওয়ার্ডের আসল পাড়া এলাকার মৎস্য অবতরণ কেন্দ্রের দক্ষিণ পাশে অভিযান চালায়। এ সময় খালের পানির মধ্যে সুকৌশলে লুকিয়ে রাখা ৮টি বড় প্লাস্টিকের ড্রাম উদ্ধার করা হয়। পরে স্থানীয় শ্রমিকদের সহায়তায় রাত ১২টা ২০ মিনিটে ড্রামগুলো পানি থেকে তোলা হয়।

‎প্রতিটি ড্রামে ১৭০ লিটার করে মোট ১৩৬০ লিটার ডিজেল পাওয়া গেছে, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১ লাখ ৩৬ হাজার টাকা।

‎স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ভোলার একটি অসাধু চক্র নদীপথে অবৈধভাবে এই জ্বালানি তেল এনে এখানে মজুদ করে রেখেছিল। বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যেই এই তেল মজুদ করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়।

‎রামগতি থানা পুলিশ জানায়, উদ্ধারকৃত ডিজেল বর্তমানে থানার হেফাজতে রয়েছে। জব্দ তালিকা অনুযায়ী তা পুলিশের নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে, তবে এখনো পর্যন্ত এর কোনো মালিক শনাক্ত করা সম্ভব হয়নি।

আরও পড়ুনঃ  চৌগাছা-বেনাপোল সীমান্তে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ