Dhaka ০৪:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
যশোরের মণিরামপুরে বৃদ্ধের জমি দখলচেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ দীর্ঘ বিরতি শেষে টেনিস কোর্টে ফিরছেন সেরেনা উইলিয়ামস! জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে সাতক্ষীরায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ভারসাম্যহীন এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতক্ষীরা পৌর বিএনপির দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ যশোর সীমান্তে মাদক ও চোরাচালানী মালামালসহ আটক-১ বীরগঞ্জে শালবাগান থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ মে মাসে এনসিটির নতুন রেকর্ড: এক মাসে সর্বোচ্চ কনটেইনার হ্যান্ডলিং। ডিবি পুলিশের তৎপরতায় হারানো পাসপোর্ট, ল্যাপটপ ও ব্যাগ উদ্ধার সাতক্ষীরা জেলা ফুটবল এসো.’র অ্যাডহক কমিটিকে শ্যামনগর ফুটবল একাডেমির অভিনন্দন

সাতক্ষীরায় গণভোট সম্পর্কে নারী ভোটারদের সচেতনতায় উঠান বৈঠক

সাতক্ষীরায় নারী ভোটারদের গণভোট সম্পর্কে সচেতন ও অংশগ্রহণ নিশ্চিত করতে এক বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় জাতীয় মহিলা সংস্থা, সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বিশেষ এই বৈঠকে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল।

এসময় তিনি বলেন, গণভোট নতুন বাংলাদেশ বিনির্মানের প্রধান শর্ত। গণভোট মানে জনগণের সরাসরি মতামত জানানো। দেশের গুরুত্বপূর্ণ কোনো বিষয়ের সিদ্ধান্ত নিতে সাধারণ মানুষকে হ্যাঁ বা না বলতে হবে। এজন্যই এই গণভোটের আয়োজন। আগামীর বাংলাদেশ এবারের গণভোটের উপর ভিত্তি করেই গড়ে উঠবে। এজন্য সবাইকে গনভোট দিতে হবে।

আরও পড়ুনঃ  সাতক্ষীরা জেলা ফুটবল এসো.'র অ্যাডহক কমিটিকে শ্যামনগর ফুটবল একাডেমির অভিনন্দন

তিনি আরো বলেন, দেশের গণতন্ত্রকে আরও শক্ত ও বিশ্বাসযোগ্য করে তুলতে গণভোটের বিকল্প নেই। গণভোট জনগণের অধিকার ও ক্ষমতার বাস্তব প্রকাশ। তাই, আসুন আমরা গণভোটের এই আয়োজনে হ্যাঁ’তে সিল মেরে দেশ সংস্কারে শামিল হই।

বৈঠকে জাতীয় মহিলা সংস্থার জেলা কর্মকর্তা আনিসুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট অধিকারকর্মী সাকিবুর রহমান বাবলা। তিনি নারী অধিকার ও নির্বাচনে স্বাধীনভাবে সুচিন্তিত মতামত প্রকাশ ও আইন বিষয়ে আলোচনা করেন এবং গণভোটের বিশেষ গুরুত্ব তুলে ধরেন।

নারীদের রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে বৈঠক শেষে অংশগ্রহণকারী নারীদের মাঝে নির্বাচনী সচেতনতামূলক গণভোটের লিফলেট বিতরণ করা হয় এবং সঠিক পদ্ধতিতে ভোট প্রদানের নিয়মাবলী বুঝিয়ে দেওয়া হয়।

বৈঠকে জাতীয় মহিলা সংস্থার বিভিন্ন পর্যায়ের সদস্য ও স্থানীয় নারী ভোটাররা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় পোস্ট

যশোরের মণিরামপুরে বৃদ্ধের জমি দখলচেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

সাতক্ষীরায় গণভোট সম্পর্কে নারী ভোটারদের সচেতনতায় উঠান বৈঠক

আপডেটের সময়: ০৪:১৪:০৪ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬