Dhaka ০৮:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রতনপুরে দিনব্যাপী গনসংযোগ ও মতবিনিময় করেন এমপি রবিউল বাশার তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কালিগঞ্জের উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে চুরি থানায় অভিযোগ বিতর্কিতদের বাদ দিয়ে গ্রহণযোগ্য আহ্বায়ক কমিটি চায় শ্যামনগর বিএনপির তৃণমূল শার্শার বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদে আলোচনায় আসাদুজ্জামান আসাদ রাতের খাবারে চেতনানাশক,একই পরিবারের ৩ সদস্য হাসপাতালে বেনাপোল সীমান্তে বিজিবি’র অভিযানে বিদেশী মদ জব্দ রাজারহাটে অবৈধ মাছ শিকারে অভিযান, ৫০টি নিষিদ্ধ জাল জব্দ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, শুরু হচ্ছে ৭ দিনের বিশেষ অভিযান’ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ঢাকা থেকে গ্রেপ্তার

সাতক্ষীরায় বিজিবির অভিযানে সাড়ে ১১ লাখ টাকার ভারতীয় ঔষধ, ক্যাটাগ্রা ট্যাবলেট ও শাড়ি জব্দ

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে কঠোর অবস্থান নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই ধারাবাহিকতায় সীমান্তজুড়ে পরিচালিত বিশেষ অভিযানে এগারো লক্ষ পঁচিশ হাজার টাকা মূল্যের চোরাচালানী ভারতীয় ঔষধ, ক্যাটাগ্রা ট্যাবলেট ও শাড়ি জব্দ করেছে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)।

বিজিবি সূত্র জানায়, মঙ্গলবার (২০ জানুয়ারি) ৩৩ বিজিবির অধীনস্থ পদ্মশাখরা, কাকডাঙ্গা, মাদরা, গাজীপুর ও চান্দুরিয়া বিওপি-এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় একযোগে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১০০ পিস ক্যাটাগ্রা ট্যাবলেটসহ বিপুল পরিমাণ ভারতীয় ঔষধ ও শাড়ি উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস ইসলামের সঙ্গে নাগরিক অধিকার আন্দোলন, যশোরের সৌজন্য সাক্ষাৎ

অভিযান চলাকালে পদ্মশাখরা বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার-১ হতে আনুমানিক ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন জোড়া তালগাছ এলাকা থেকে ৭ লাখ ১৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ ও ক্যাটাগ্রা ট্যাবলেট জব্দ করে।

একই সময়ে কাকডাঙ্গা বিওপির আভিযানিক দল মেইন পিলার ১৩/৩ এস-এর ৭ আরবি হতে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন ভাদিয়ালী এলাকা থেকে ১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি উদ্ধার করে। অপরদিকে মাদরা বিওপির বিশেষ দল মেইন পিলার ১৩/৩ এস-এর ৮ আরবি হতে আনুমানিক ২০০ গজ ভেতরে ভাদিয়ালী মাঠ এলাকা থেকে ১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে।

আরও পড়ুনঃ  সাতক্ষীরার তিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা

এছাড়া গাজীপুর বিওপির আভিযানিক দল মেইন পিলার-৪/৪ এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন শ্মশানঘাট এলাকা থেকে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ উদ্ধার করে। সর্বশেষ চান্দুরিয়া বিওপির বিশেষ দল মেইন পিলার-১৭/১ এস-এর ১০ আরবি হতে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন আমবাগান এলাকা থেকে ৬০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে।

আরও পড়ুনঃ  বেনাপোল সীমান্তে বিজিবি'র অভিযানে বিদেশী মদ জব্দ

বিজিবি জানায়, উদ্ধারকৃত এসব পণ্য চোরাকারবারীরা শুল্ক ও কর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে পাচার করছিল। এর ফলে একদিকে দেশীয় ওষুধ শিল্পসহ স্থানীয় উৎপাদন ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে সরকার বিপুল পরিমাণ রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে।

উদ্ধারকৃত চোরাচালানী মালামাল বিধি অনুযায়ী সাতক্ষীরা কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানানো হয়।

জনপ্রিয় পোস্ট

রতনপুরে দিনব্যাপী গনসংযোগ ও মতবিনিময় করেন এমপি রবিউল বাশার

সাতক্ষীরায় বিজিবির অভিযানে সাড়ে ১১ লাখ টাকার ভারতীয় ঔষধ, ক্যাটাগ্রা ট্যাবলেট ও শাড়ি জব্দ

আপডেটের সময়: ০৯:৩২:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে কঠোর অবস্থান নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই ধারাবাহিকতায় সীমান্তজুড়ে পরিচালিত বিশেষ অভিযানে এগারো লক্ষ পঁচিশ হাজার টাকা মূল্যের চোরাচালানী ভারতীয় ঔষধ, ক্যাটাগ্রা ট্যাবলেট ও শাড়ি জব্দ করেছে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)।

বিজিবি সূত্র জানায়, মঙ্গলবার (২০ জানুয়ারি) ৩৩ বিজিবির অধীনস্থ পদ্মশাখরা, কাকডাঙ্গা, মাদরা, গাজীপুর ও চান্দুরিয়া বিওপি-এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় একযোগে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১০০ পিস ক্যাটাগ্রা ট্যাবলেটসহ বিপুল পরিমাণ ভারতীয় ঔষধ ও শাড়ি উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত