Dhaka ০৪:২৮ অপরাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সাতক্ষীরায় ব্যবসায়ীর বাড়িতে গভীর রাতে সন্ত্রাসী হামলা যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্পাদক নির্বাচিত হওয়ায় শুভেচ্ছার জোয়ার বিজয়নগর সীমান্তে ৯৭৫০ পিস ভারতীয় ইয়াবা উদ্ধার খানসামার বোর্ডেরহাটে সুদখোরদের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন মায়ের জানাজায় বাঁধা-পুলিশের উপস্থিতি তে মুক্তি যশোর সীমান্তে চোরাচালানী মালামাল জব্দ অপরাধীর কোনো দল বা গ্রুপ নেই, কাউকেই ছাড় নয়”: কোতোয়ালি ওসি সাতক্ষীরায় ঐতিহ্যের সাক্ষী মৃত জামগাছ, দুর্ঘটনার শঙ্কায় উদ্বিগ্ন পৌরবাসী সাতক্ষীরা সীমান্ত দিয়ে ‘পুশইন’ ঠেকাতে বিজিবি’র টহল জোরদার কলারোয়ায় আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক, সমস্যা সমাধানের আশ্বাস
ইউপি সদস্য মোশাররফ হোসেন হত্যা মামলার

হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

ইউপি সদস্য মোশাররফ হোসেন হত্যা মামলার

হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

রাজশাহীর পবা উপজেলার দামকুড়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মোশাররফ হোসেন হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। বুধবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বড়ইকুড়ি এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। খবরটি নিশ্চিত করেছে র‍্যাব-৫-এর অধিনায়ক কার্যালয় থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তি।

গ্রেপ্তার আসামির নাম মো. রাজিবুল ইসলাম ওরফে রাজিব (৩৫)। তার বাড়ি দামকুড়া থানার শিতলাই (বাথানবাড়ী) গ্রামে। গ্রেপ্তারের পর তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুনঃ  বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ীতে অনশন

র‍্যাব ও স্থানীয় সূত্র জানায়, ২৫ জানুয়ারি রাতে মোশাররফ হোসেনের বাড়ির সামনে একটি চায়ের দোকানে গরু কেনাবেচাকে কেন্দ্র করে আসামিদের সঙ্গে তাঁর তর্ক-বিতর্ক হয়। একপর্যায়ে আসামিরা বাঁশের লাঠি দিয়ে মোশাররফের মাথায় আঘাত করে। তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং পরবর্তীতে চারজন নামীয় ও আরও সাত থেকে আটজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাঁকে মারধর করে পালিয়ে যায়।

আরও পড়ুনঃ  পূর্ব বিরোধের জেরে চর ঈশ্বরদিয়ায় যুবককে পিটিয়ে হত্যা: গ্রেফতার ৪

স্থানীয়রা মোশাররফকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় ২৬ জানুয়ারি সকালে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

মোশাররফের ছেলে বাদী হয়ে দামকুড়া থানায় চারজনের নাম উল্লেখ করে এবং সাত থেকে আটজন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করে হত্যা মামলা করেন। থানা-পুলিশের পাশাপাশি র‍্যাব-৫ ছায়া তদন্ত শুরু করে এবং আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি বাড়ায়।

আরও পড়ুনঃ  বিজয়নগর সীমান্তে ৯৭৫০ পিস ভারতীয় ইয়াবা উদ্ধার

এর আগে ১ ফেব্রুয়ারি একই মামলায় শিতলাই গ্রামের মোছাব্বর হোসেনের দুই ছেলে রফিকুল ইসলাম ওরফে রাকিব ও আরিফুল ইসলাম ওরফে আরিফকে গ্রেপ্তার করা হয়। তারা মামলার ৩ ও ৪ নম্বর আসামি।

অরো পড়ুন

র‍্যাব-৫ জানিয়েছে, মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে ব্যাপক অভিযান অব্যাহত রয়েছে।

ই-পেপার

হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

জনপ্রিয় পোস্ট

সাতক্ষীরায় ব্যবসায়ীর বাড়িতে গভীর রাতে সন্ত্রাসী হামলা

ইউপি সদস্য মোশাররফ হোসেন হত্যা মামলার

হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

আপডেটের সময়: ০১:০২:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬

হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

রাজশাহীর পবা উপজেলার দামকুড়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মোশাররফ হোসেন হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। বুধবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বড়ইকুড়ি এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। খবরটি নিশ্চিত করেছে র‍্যাব-৫-এর অধিনায়ক কার্যালয় থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তি।

গ্রেপ্তার আসামির নাম মো. রাজিবুল ইসলাম ওরফে রাজিব (৩৫)। তার বাড়ি দামকুড়া থানার শিতলাই (বাথানবাড়ী) গ্রামে। গ্রেপ্তারের পর তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুনঃ  চট্টগ্রামে ৪ সাজা পরোয়ানাভুক্ত আসামি সেলিম চৌধুরী গ্রেফতার।