Dhaka ০১:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বাক প্রতিবন্ধী নারীর বিয়ে ও দুই সন্তানের পিতৃত্ব নিয়ে তুমুল বিতর্ক নারী-নেতৃত্বাধীন জলবায়ু সহনশীলতা ও সুরক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত বাগআঁচড়ায় ৫ ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা বিজয়নগরে ২৬ কেজি গাঁজা উদ্ধার, মাদক কারবারি গ্রেফতার সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন বিজয়নগরের নাদিয়া পাঠান পাপন বীরগঞ্জে শুরু হাম-রুবেলা টিকা, সুরক্ষায় শিশুরা কুশুলিয়া পুলিন বাবুর হাটখোলায় শান্তিপূর্ণভাবে ডিজেল বিক্রি সাতক্ষীরায় এমআর টিকাদান ক্যাম্পেইন শুরু পুকুরে বিষ দিয়ে ৩০ লাখ টাকার মাছ নিধন প্রতিবন্ধী রফিকুলের পাশে সহায়তায় কামিল মাদ্রাসা শিক্ষক মোঃআনিছুর রহমান লিটন।

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মানব পাচারকারীসহ ৪ জন আটক

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এক মানব পাচারকারীসহ চারজন বাংলাদেশি নাগরিককে আটক করেছে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার (১৪ জানুয়ারি ) সন্ধ্যা ৭টার দিকে বকচর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় একটি টহলদল অভিযান পরিচালনা করে। অভিযানে শূন্যরেখা থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরআলাতলী ইউনিয়নের বকচর গ্রাম থেকে মানব পাচারকারী মোঃ শাহিনসহ চারজনকে আটক করা হয়।

আরও পড়ুনঃ  ঝিকরগাছায় ট্রান্সফরমার চুরি চেষ্টায় দুইজন গ্রেপ্তার

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানায়, মোঃ শাহিনের সহায়তায় তারা অবৈধভাবে ভারতের চেন্নাই প্রদেশে রাজমিস্ত্রির কাজের উদ্দেশ্যে যাওয়ার পরিকল্পনা করছিল। আটককৃতরা হলেন— ১.চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা আলাতলী বকচর গ্রামের এবাদুল ইসলামের ছেলে মোঃ শাহিন, ২. রংপুর জেলার মিঠাপুকুর থানাধীন সরাল দুর্গাপুর গ্রামের মৃত মনছুর আলীর ছেলে মোঃ তারাজুল ইসলাম (৩১), ৩. রাজশাহী জেলা বোয়ালিয়া থানাধীন ঘোগামারা আসাম কলোনী গ্রামে মৃত বেলায়েত হোসেনের ছেলে মোঃ শফিকুল ইসলাম মুন্না (৩৭), ৪.চাঁপাইনবাবগঞ্জ জেলা শিবগঞ্জ থানাধীন চাঁদপুর লাহোলামারী গ্রামে মৃত টুপু আলীর ছেলে মোঃ মিজানুর রহমান। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

আরও পড়ুনঃ  ফলোআপ.. রৌমারীতে নারীকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় মামলা

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি বলেন, “ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষাসহ যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

আরও পড়ুনঃ  চাঞ্চল্যকর ইটভাটা শ্রমিক মিন্টু হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার
জনপ্রিয় পোস্ট

বাক প্রতিবন্ধী নারীর বিয়ে ও দুই সন্তানের পিতৃত্ব নিয়ে তুমুল বিতর্ক

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মানব পাচারকারীসহ ৪ জন আটক

আপডেটের সময়: ১১:৪৬:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এক মানব পাচারকারীসহ চারজন বাংলাদেশি নাগরিককে আটক করেছে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার (১৪ জানুয়ারি ) সন্ধ্যা ৭টার দিকে বকচর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় একটি টহলদল অভিযান পরিচালনা করে। অভিযানে শূন্যরেখা থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরআলাতলী ইউনিয়নের বকচর গ্রাম থেকে মানব পাচারকারী মোঃ শাহিনসহ চারজনকে আটক করা হয়।

আরও পড়ুনঃ  অভিযান চালিয়ে ৫ কেজি অবৈধ গাঁজাসহ এক ব্যক্তি আটক 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানায়, মোঃ শাহিনের সহায়তায় তারা অবৈধভাবে ভারতের চেন্নাই প্রদেশে রাজমিস্ত্রির কাজের উদ্দেশ্যে যাওয়ার পরিকল্পনা করছিল। আটককৃতরা হলেন— ১.চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা আলাতলী বকচর গ্রামের এবাদুল ইসলামের ছেলে মোঃ শাহিন, ২. রংপুর জেলার মিঠাপুকুর থানাধীন সরাল দুর্গাপুর গ্রামের মৃত মনছুর আলীর ছেলে মোঃ তারাজুল ইসলাম (৩১), ৩. রাজশাহী জেলা বোয়ালিয়া থানাধীন ঘোগামারা আসাম কলোনী গ্রামে মৃত বেলায়েত হোসেনের ছেলে মোঃ শফিকুল ইসলাম মুন্না (৩৭), ৪.চাঁপাইনবাবগঞ্জ জেলা শিবগঞ্জ থানাধীন চাঁদপুর লাহোলামারী গ্রামে মৃত টুপু আলীর ছেলে মোঃ মিজানুর রহমান। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

আরও পড়ুনঃ  ঝিকরগাছায় ট্রান্সফরমার চুরি চেষ্টায় দুইজন গ্রেপ্তার

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি বলেন, “ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষাসহ যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

আরও পড়ুনঃ  বাগআঁচড়ায় ৫ ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা