Dhaka ১২:০০ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিজয়নগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিজয়নগর উপজেলা সমিতি, ঢাকার উদ্যোগে শনিবার (২৫ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা প্রাঙ্গনে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ২০২৫ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মোট ৫৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। এর মধ্যে এসএসসিতে ৪৩ জন এবং এইচএসসিতে ১৩ জন শিক্ষার্থী রয়েছে। তাদের হাতে নগদ অর্থ, শিক্ষা উপকরণ, গেঞ্জি, আইডি কার্ড এবং সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

আরও পড়ুনঃ  ফুলবাড়ীতে অবৈধ বাংলা মদের কারখানায় পুলিশের অভিযান, আটক ১

বিজয়নগর উপজেলা সমিতি, ঢাকার সাধারণ সম্পাদক ও লিরিক গ্রুপের চেয়ারম্যান সেলিম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।

প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, “মেধাবী শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। তাদের সঠিক দিকনির্দেশনা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা গেলে তারা দেশকে সামনের দিকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

আরও পড়ুনঃ  বিজয়নগরে ৩০ কেজি গাঁজাসহ নারী আটক

তিনি শিক্ষার্থীদের মনোযোগসহকারে পড়াশোনা করার পাশাপাশি নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হওয়ার আহ্বান জানান। পাশাপাশি অভিভাবক ও শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সকিনা আক্তার, জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জহিরুল হক খোকন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডা. আজাদ এবং বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ. কে. ফজলুল হকসহ অন্যান্য অতিথিরা।

আরও পড়ুনঃ  বিআরটিএ’র উদ্যোগে সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারকে ৪৭ লাখ টাকার চেক বিতরণ

বক্তারা শিক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্য কামনা করে তাদের মেধা ও নৈতিকতা বিকাশে পরিবার ও সমাজের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

বিজয়নগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠিত

আপডেটের সময়: ০৯:০৬:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

বিজয়নগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিজয়নগর উপজেলা সমিতি, ঢাকার উদ্যোগে শনিবার (২৫ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা প্রাঙ্গনে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ২০২৫ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মোট ৫৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। এর মধ্যে এসএসসিতে ৪৩ জন এবং এইচএসসিতে ১৩ জন শিক্ষার্থী রয়েছে। তাদের হাতে নগদ অর্থ, শিক্ষা উপকরণ, গেঞ্জি, আইডি কার্ড এবং সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

আরও পড়ুনঃ  চট্টগ্রামে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার।

বিজয়নগর উপজেলা সমিতি, ঢাকার সাধারণ সম্পাদক ও লিরিক গ্রুপের চেয়ারম্যান সেলিম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।

প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, “মেধাবী শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। তাদের সঠিক দিকনির্দেশনা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা গেলে তারা দেশকে সামনের দিকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

আরও পড়ুনঃ  তাহিরপুরে পাহাড়ি ঢলের স্রোতে ঘর ভেঙ্গে পানিতে