Dhaka ১১:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সাতক্ষীরায় ব্যবসায়ীর বাড়িতে গভীর রাতে সন্ত্রাসী হামলা যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্পাদক নির্বাচিত হওয়ায় শুভেচ্ছার জোয়ার বিজয়নগর সীমান্তে ৯৭৫০ পিস ভারতীয় ইয়াবা উদ্ধার খানসামার বোর্ডেরহাটে সুদখোরদের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন মায়ের জানাজায় বাঁধা-পুলিশের উপস্থিতি তে মুক্তি যশোর সীমান্তে চোরাচালানী মালামাল জব্দ অপরাধীর কোনো দল বা গ্রুপ নেই, কাউকেই ছাড় নয়”: কোতোয়ালি ওসি সাতক্ষীরায় ঐতিহ্যের সাক্ষী মৃত জামগাছ, দুর্ঘটনার শঙ্কায় উদ্বিগ্ন পৌরবাসী সাতক্ষীরা সীমান্ত দিয়ে ‘পুশইন’ ঠেকাতে বিজিবি’র টহল জোরদার কলারোয়ায় আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক, সমস্যা সমাধানের আশ্বাস

ঝিকরগাছার নিশ্চিন্দপুরে অবাধে মাটি কাটা, ঝুঁকিতে সড়ক ও ফসলি জমি

যশোরের ঝিকরগাছা উপজেলার নির্বাসখোলা ইউনিয়নের নিশ্চিন্দপুর গ্রামে সরকারি আইন উপেক্ষা করে কৃষিজমি থেকে অবাধে মাটি খননের অভিযোগ উঠেছে। স্থানীয় একটি ইটভাটা এই মাটি কাটার সঙ্গে জড়িত বলে জানা গেছে। দীর্ঘদিন ধরে মাটি কাটা চললেও প্রশাসনের দৃশ্যমান কোনো পদক্ষেপ না থাকায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

সরেজমিনে দেখা যায়, নিশ্চিন্দপুর গ্রামের বাসিন্দা রমজান আলীর জমি থেকে প্রায় ১৫ থেকে ১৮ হাত গভীর করে মাটি খনন করা হচ্ছে। খনন করা মাটি ট্রাক ও ট্রলির মাধ্যমে সরাসরি ইটভাটায় নেওয়া হচ্ছে। এতে পাশের আবাদি জমি ও স্থানীয় সড়কগুলো মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে। এলাকাবাসীর আশঙ্কা, এভাবে গভীর গর্ত করে মাটি কাটার ফলে যেকোনো সময় সড়ক ধসে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

আরও পড়ুনঃ  কাঠফাটা রোদ ও তীব্র গরমে সাতক্ষীরায় পথচারী-শ্রমজীবীদের মাঝে সুপেয় পানি ও ছাতা বিতরণ

স্থানীয়রা জানান, শুধু রাতেই নয়, দিনের বেলাতেও যশোর-বেনাপোল মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে মাটিবাহী ট্রাক ও ট্রলি। এর ফলে সড়কের ব্যাপক ক্ষতি হচ্ছে এবং সাধারণ পথচারী ও যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে।

আরও পড়ুনঃ  মেয়াদ শেষ হলেও পুকুর দখলে রাখার অভিযোগ, জমির অংশ ফেরত চান মালিক পক্ষ

এছাড়া ঝিকরগাছার বাঁকড়া বাজার এলাকায় প্রতিদিন ইফতারের পর থেকে গভীর রাত পর্যন্ত বিভিন্ন ইটভাটার মাটিবাহী ট্রাক ও ট্রলি বেপরোয়াভাবে চলাচল করছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে সড়কে ধুলাবালি ছড়িয়ে পড়ছে এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

আরও পড়ুনঃ  তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী মোঃ শফি আলম তালুকদারের গণসংযোগ

এদিকে এলাকাবাসীর দাবি, গতকালও নিশ্চিন্দপুর গ্রামের ওই স্থানে সকাল থেকে মাটি কাটার কাজ চলতে দেখা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, সংশ্লিষ্ট ইটভাটার অফিস কক্ষে বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুত রয়েছে বলেও আলোচনা রয়েছে।

স্থানীয় বাসিন্দারা অবিলম্বে অবৈধ মাটি কাটা বন্ধ করে কৃষিজমি ও সড়ক রক্ষায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

জনপ্রিয় পোস্ট

সাতক্ষীরায় ব্যবসায়ীর বাড়িতে গভীর রাতে সন্ত্রাসী হামলা

ঝিকরগাছার নিশ্চিন্দপুরে অবাধে মাটি কাটা, ঝুঁকিতে সড়ক ও ফসলি জমি

আপডেটের সময়: ০১:২৩:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

যশোরের ঝিকরগাছা উপজেলার নির্বাসখোলা ইউনিয়নের নিশ্চিন্দপুর গ্রামে সরকারি আইন উপেক্ষা করে কৃষিজমি থেকে অবাধে মাটি খননের অভিযোগ উঠেছে। স্থানীয় একটি ইটভাটা এই মাটি কাটার সঙ্গে জড়িত বলে জানা গেছে। দীর্ঘদিন ধরে মাটি কাটা চললেও প্রশাসনের দৃশ্যমান কোনো পদক্ষেপ না থাকায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

সরেজমিনে দেখা যায়, নিশ্চিন্দপুর গ্রামের বাসিন্দা রমজান আলীর জমি থেকে প্রায় ১৫ থেকে ১৮ হাত গভীর করে মাটি খনন করা হচ্ছে। খনন করা মাটি ট্রাক ও ট্রলির মাধ্যমে সরাসরি ইটভাটায় নেওয়া হচ্ছে। এতে পাশের আবাদি জমি ও স্থানীয় সড়কগুলো মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে। এলাকাবাসীর আশঙ্কা, এভাবে গভীর গর্ত করে মাটি কাটার ফলে যেকোনো সময় সড়ক ধসে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

আরও পড়ুনঃ  কাহারোলে ১৭৫ অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা বিতরণ

স্থানীয়রা জানান, শুধু রাতেই নয়, দিনের বেলাতেও যশোর-বেনাপোল মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে মাটিবাহী ট্রাক ও ট্রলি। এর ফলে সড়কের ব্যাপক ক্ষতি হচ্ছে এবং সাধারণ পথচারী ও যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে।

আরও পড়ুনঃ  পলাশবাড়ীতে ১০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

এছাড়া ঝিকরগাছার বাঁকড়া বাজার এলাকায় প্রতিদিন ইফতারের পর থেকে গভীর রাত পর্যন্ত বিভিন্ন ইটভাটার মাটিবাহী ট্রাক ও ট্রলি বেপরোয়াভাবে চলাচল করছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে সড়কে ধুলাবালি ছড়িয়ে পড়ছে এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

আরও পড়ুনঃ  খানসামার বোর্ডেরহাটে সুদখোরদের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন