Dhaka ০২:৪২ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ

যশোরের বেনাপোল সীমান্তে অস্ত্র-গুলি উদ্ধার

  • সোহেল রানাঃ
  • আপডেটের সময়: ০৩:২৪:৪৭ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • 105

যশোরের বেনাপোল দৌলতপুর সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন ও ২ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। সোমবার (৯ ফেব্রুয়ারি) ভোরে বেনাপোল পোর্ট থানাধীন গাতিপাড়া গ্রাম থেকে এসব অস্ত্র-গুলি উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  শিশু নির্যাতনের চেষ্টার অভিযোগে মামলা অভিযুক্ত আটক

বিজিবি জানায়. গোপন সংবাদের ভিত্তিতে ভোরে বেনাপোল বিওপির একটি বিশেষ টহলদল বেনাপোল পোর্ট থানাধীন গাতিপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে।

এ সময় গাতিপাড়া-দৌলতপুর সড়কের পাশে একটি পরিত্যক্ত বাড়ির গেট সংলগ্ন স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় ২টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র মামলা দায়ের করে বেনাপোল পোট থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুনঃ  শ্যামনগরে সাংবাদিককে হুমকি ও মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, নির্বাচনকে সামনে রেখে সীমান্ত এলাকায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের সহিংসতা প্রতিরোধে নজরদারি জোরদার করা হয়েছে।

আরও পড়ুনঃ  রাউজানে দিনদুপুরে যুবদল নেতাকে গুলি করে হত্যা

এরই ধারাবাহিকতায় সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে অবৈধ অস্ত্র উদ্ধার সম্ভব হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

খাল পুনঃখনন কাজ পরিদর্শনে জেলা প্রশাসক

যশোরের বেনাপোল সীমান্তে অস্ত্র-গুলি উদ্ধার

আপডেটের সময়: ০৩:২৪:৪৭ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬

যশোরের বেনাপোল দৌলতপুর সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন ও ২ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। সোমবার (৯ ফেব্রুয়ারি) ভোরে বেনাপোল পোর্ট থানাধীন গাতিপাড়া গ্রাম থেকে এসব অস্ত্র-গুলি উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তা: এসআইসহ ৩ পুলিশ সদস্য প্রত্যাহার।

বিজিবি জানায়. গোপন সংবাদের ভিত্তিতে ভোরে বেনাপোল বিওপির একটি বিশেষ টহলদল বেনাপোল পোর্ট থানাধীন গাতিপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে।

এ সময় গাতিপাড়া-দৌলতপুর সড়কের পাশে একটি পরিত্যক্ত বাড়ির গেট সংলগ্ন স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় ২টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র মামলা দায়ের করে বেনাপোল পোট থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুনঃ  কালিগঞ্জে জলবায়ু সহনশীল সভা

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, নির্বাচনকে সামনে রেখে সীমান্ত এলাকায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের সহিংসতা প্রতিরোধে নজরদারি জোরদার করা হয়েছে।

আরও পড়ুনঃ  প্রশিক্ষণ শেষে পাচ্ছেন ১৮ হাজার টাকা অনুদান; বাড়বে জীবনমান